1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
সিএনজি-বাসস্টান্ডে জিবি'র নামে চাঁদাবাজি বন্ধে কঠোর অবস্থানে ড.মারুফ হোসেন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

সিএনজি-বাসস্টান্ডে জিবি’র নামে চাঁদাবাজি বন্ধে কঠোর অবস্থানে ড.মারুফ হোসেন

  • প্রকাশিতঃ শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৩৩১ বার পঠিত

আবু কোরাইশ আপেল:

কুমিল্লার দাউদকান্দি ও মেঘনা উপজেলায় সিএনজি ও বাসস্ট্যান্ডে  জিবি’র নামে চাঁদাবাজি বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ড.খন্দকার মারুফ হোসেন। তিনি জিবি বন্ধে আইনপ্রয়োগকারী সংস্থার প্রতি দৃঢ় পদক্ষেপ গ্রহনের আহবান জানান।

ড.মারুফ হোসেন নিজের ভেরিফায়েড ফেসবুকে স্টাটাসের মাধ্যমে তার এই দৃঢ় মনোভাব তুলে ধরেন। তার এই দৃঢ় মনোভাবকে সাধুবাদ জানায় মন্তব্যকারীরা।

নীচে ড.মারুফ হোসেনের স্টাটাসটি হুবহু তুলে ধরা হলো-
“দাউদকান্দি ও মেঘনা এলাকার কোনো সিএনজি/বাস স্ট্যান্ডে ‘জিবি’ নামে টাকা উত্তোলন বা চাঁদাবাজির মতো বেআইনি কার্যক্রম চলবে না – এটা স্পষ্টভাবে জানানো হচ্ছে।
আইনুশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ, এ ধরনের কাজের সঙ্গে জড়িত কাউকে যেন কোনোভাবেই ছাড় দেওয়া না হয়।”

উল্লেখ্য দীর্ঘদিন ধরে জিবি’র নামে চাঁদাবাজিতে অতিষ্ঠ গাড়ী মালিক ও চালকরা। ড.মারুফ হোসেনের জিবি’র নামে চাঁদাবাজি বন্ধের ঘোষণায় তাদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD