
আবু কোরাইশ আপেল।
কুমিল্লার দাউদকান্দিতে সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়- এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে।
শনিবার (১ নভেম্বর) সকাল ১১টায় দাউদকান্দি উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে উপজেলা চত্বরে র্যালী হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমবায় কর্মকর্তা আলমগীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন দাউদকান্দি কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান মহিউদ্দীন তালুকদার, ধাঁনসিড়ি সমাজকল্যান সমবায় সমিতির সভাপতি বোরহান উদ্দীন ভূঁইয়া।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কামাল উদ্দীন সরদার, সমবায় সদস্য রেহেনা আক্তার প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ধাঁনসিড়ি সমাজকল্যান সমবায় সমিতির সাধারন সম্পাদক মনিরুল ইসলাম ফরাজী।