1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
সাংবাদিক মিজানুর রশিদ হাজিপুরা দাখিল মাদরাসার সভাপতি নির্বাচিত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

সাংবাদিক মিজানুর রশিদ হাজিপুরা দাখিল মাদরাসার সভাপতি নির্বাচিত

  • প্রকাশিতঃ সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ৪৭৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার হাজিপুরা বালিকা দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সোমবার ম্যানেজিং কমিটির সভায় সদস্যদের প্রত্যক্ষ ভোটে মাদরাসার দাতা সদস্য বিশিষ্ট শিক্ষানুরাগী সাংবাদিক মোঃ মিজানুর রশিদ সভাপতি নির্বাচিত হন। মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ এটিএম আব্দুল্লাহ’র মেঝো ছেলে মিজানুর রশিদ ৯ জন সদস্যের মধ্যে ৭ জনের ভোট পেয়ে আগামী ২ বছরের জন্য সভাপতি নির্বাচিত হন।

মনোহরগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার ও মাদরাসা ম্যনেজিং কমিটি নির্বাচনের প্রিজাইডিং অফিসার কবির হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

মনোহরগঞ্জ উপজেলার হাজিপুরা গ্রামের সাবেক সরকারি কর্মকর্তা, সমাজ সেবক ও মাদরাসার প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ এটিএম আব্দুল্লাহ সাহেবের মেঝো ছেলে মোঃ মিজানুর রশিদ এক প্রতিক্রিয়ায় জানান, আমার পিতা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আমৃত্যু এ মাদরাসার উন্নয়নে, অত্রাঞ্চলের নারী শিক্ষার উন্নয়নে কাজ করে গেছেন। আমার পিতার দেখানো পথ ধরে আমিও এ মাদ্রাসার সন্তাষজনক ফলাফল, শিক্ষার মানোন্নয়নসহ সার্বিক উন্নয়নে কাজ করে যাবো ইনশাআল্লাহ।

এ সমস্ত কাজ সম্পাদনে তিনি মাদরাসার ম্যানেজিং কমিটি, শিক্ষক মন্ডলী, এলাকার শিক্ষানুরাগী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিসহ সকলের সার্বিক সহযোগীতা কামনা করেন।
উল্লেখ্য, মোঃ মিজানুর রশিদ দীর্ঘদিন ধরে লাকসাম বাজার টেলিকম ব্যবসায়ী সমিতির সভাপতি এবং লাকসাম বাজার বণিক সমিতির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি দৈনিক নয়া দিগন্ত পত্রিকার সূচনা লগ্ন থেকে লাকসাম সংবাদদাতা হিসেবে কাজ করছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD