1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
কুমিল্লা-৯ আসনে ডঃ সরওয়ার ছিদ্দিকীর নেতৃত্বে বিশাল মোটর র‍্যালি - Dainik Cumilla
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
লাকসামে পাঁচটি চোরাই ছাগলসহ ২ চোর আটক কুমিল্লার দেবীদ্বারে ৬ হাজার পিস আতশবাজিসহ পাচারকারী আটক দাউদকান্দিতে বিশেষ অভিযানে ২৮ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ কুমিল্লার দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা’-ছেলের হাসপাতালে বাবা- মা মুরাদনগরে গলাকাটা যুবকের লাশ উদ্ধার দেবীদ্বারে দেয়াল চাপায় শিক্ষার্থী নিহতের ঘটনায় ৩ শিক্ষকের বিরুদ্ধে মামলা কুমিল্লায় বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত চৌদ্দগ্রামে নববর্ষ উপলক্ষে আলকরা ইউপি’র চেয়ারম্যান প্রার্থীর পক্ষে গণসংযোগ ও মিষ্টান্ন বিতরণ বর্ণিল আয়োজনে কুবিতে পহেলা বৈশাখ উদযাপন কুমিল্লায় চালবোঝাই ট্রাক উল্টে ৭ জন নিহত, আহত ৬ জন

কুমিল্লা-৯ আসনে ডঃ সরওয়ার ছিদ্দিকীর নেতৃত্বে বিশাল মোটর র‍্যালি

  • প্রকাশিতঃ শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৩২৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লা-৯ আসনের লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলা জুড়ে জামায়াতের বিশাল মোটর সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সকাল ৯টা থেকে লাকসাম স্টেডিয়াম থেকে র‍্যালিটি বের হয়।

জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য, কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি ও কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডঃ ছৈয়দ একেএম সরওয়ার উদ্দিন ছিদ্দিকীর নেতৃত্বে র‍্যালিতে কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।

র‍্যালি পূর্ব সমাবেশে ডঃ সরওয়ার ছিদ্দিকী বলেন, ন্যায় ও ইনসাফপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আল্লাহর বিধান কায়েমে দাঁড়িপাল্লায় ভোট দিন। আজ দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। ইসলামের বিজয় সুনিশ্চিত, ইনশাআল্লাহ।

কুমিল্লা-৯ আসনের নির্বাচন পরিচালক ও লাকসাম পৌরসভা জামায়াতের আমীর মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, সংস্থাপন মন্ত্রণালয়ের সাবেক সচিব এএফএম সোলায়মান চৌধুরী, কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মুহাম্মদ বদিউল আলম সুজন, জামায়াত মনোনীত মনোহরগঞ্জ উপজেলা চেয়ারম্যান প্রার্থী মুহাম্মদ হামিদুর রহমান সোহাগ, মনোহরগঞ্জ উপজেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা নূরুন্নবী, লাকসাম উপজেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা জহিরুল ইসলাম।
র‍্যালিতে পৌরসভা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা শহিদ উল্যাহ, উপজেলা জামায়াতের সেক্রেটারি জুবায়ের ফয়সালসহ কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।
র‍্যালিটি লাকসাম স্টেডিয়াম থেকে বের হয়ে দৌলতগঞ্জ বাজার প্রদক্ষিণ শেষে লাকসামপুর ইউনিয়ন, আজগরা, বাটিয়াভিটা, কালিয়াচৌ, চন্দনা, খিলা, নাথেরপেটুয়া, লক্ষণপুর, বাইশগাও, মান্দারগাঁও, মনোহরগঞ্জ বাজার, পোমগাও, মাওলানা সাহেবের বাজার, ফুলহরা, মুদাফরগঞ্জ বাজার, বিজরা বাজার হয়ে পুনরায় স্টেডিয়ামে এসে শেষ হয়।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD