1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
মানবকল্যাণে সরকারের পাশাপাশি সকল নাগরিককে এগিয়ে আসতে হবে -শাহিনুর ইসলাম - Dainik Cumilla
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাধক ও লেখক রুহুল আমিন সাবের আর নেই বিভিন্ন মহলের শোক প্রকাশ —– প্রশাসনের উচিত দোষীদের দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়া- মানবাধিকার খবরের সম্পাদক ও প্রকাশকক কুমিল্লায় ট্রেনের ধাক্কায় বোনের বাড়ি বেড়াতে যাওয়া হলো না সুমনের বরুড়ায় দা দিয়ে কুপিয়ে বাবাকে খুন, ছেলে আটক ব্রাহ্মণপাড়ায় স্ত্রী আত্মহত্যা: প্ররোচনার মামলায় স্বামী গ্রেপ্তার দেবীদ্বারে গৃহবধূর অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার কুসিকের ই-জিপি দরপত্রের লটারি উদ্বোধন করলেন প্রশাসক ইউসুফ মোল্লা টিপু ঈদ শেষে কমেনি ভাড়া, কুমিল্লা–ব্রাহ্মণপাড়া সড়কে নৈরাজ্যের অভিযোগ স্বাভাবিক ৬০ টাকার ভাড়া বেড়ে ১০০–১৫০, বিপাকে যাত্রীরা শ্রদ্ধা- ভালোবাসার সাথে  রাষ্ট্রীয় মর্যাদায়  ভাষা সৈনিক সাবেক এমপি ন্যাপ নেত্রী আমেনা আহমেদ জানাজা শেষে স্বামীর পাশে শায়িত  অধ্যাপক মোজাফ্ফর আহমেদের সহধর্মিনী ও ভাষা সৈনিক আমেনা আহমেদ আর নেই

মানবকল্যাণে সরকারের পাশাপাশি সকল নাগরিককে এগিয়ে আসতে হবে -শাহিনুর ইসলাম

  • প্রকাশিতঃ শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ২৩৪ বার পঠিত

 

 

নেকবর হোসেন

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় শীতার্ত গরীব মেধাবী মাদরাসা শিক্ষার্থী ও অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সাংবাদিক সমিতি মনোহরগঞ্জ উপজেলা শাখা।
শনিবার (৩জানুয়ারী ) উপজেলার দিঘীরপাড় মাদরাসা মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর ইসলাম।
এসময় তিনি বলেন- মানবকল্যাণে সরকারের পাশাপাশি রাস্ট্রের সকল নাগরিকদের এগিয়ে আসতে হবে। বর্তমানে সারাদেশে যে শৈত্যপ্রবাহ চলছে।এতে গরীব অসহায় মানুষগুলো অনেক কষ্টে জীবন যাপন করছেন। বাংলাদেশ সাংবাদিক সমিতি মনোহরগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ আজকে যে আয়োজন করেছেন। তা নি:সন্দেহ প্রশংসার দাবিদার।
তিনি বলেন -বাংলাদেশ আমাদের সবার।দেশকে এগিয়ে নিতে আমরা সমুন্নতি ভাবে কাজ করতে হবে। পরে তিনি গরীব মেধাবী মাদরাসা শিক্ষার্থীদের হাতে কম্বলের পাশাপাশি কলম তুলে দেন। শাহিনুর ইসলাম বলেন-আমি মনোহরগঞ্জ থানায় নবাগত অফিসার ইনচার্জ। আপনাদের সকল ধরনের সমাধানের পাশাপাশি সেবা দিতে বদ্ধ পরিকর।
বাংলাদেশ সাংবাদিক সমিতি মনোহরগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা ও দৈনিক সংগ্রামের উপজেলা প্রতিনিধি আবু ইউসুফের সভাপতিত্বে এবং  সিনিয়র সহ সভাপতি  ও দৈনিক আজকের জীবনের উপজেলা প্রতিনিধি আবদুল বাকী মিলনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন পঞ্চগ্রাম স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ আবদুল কুদ্দুস হিলালী, উত্তর হাওলা উচ্চ বিদ্যালয় ও কলেজের সিনিয়র শিক্ষক হুমায়ুন কবির সেলিম, মনোহরগঞ্জ উপজেলা সাংবাদিক সমিতির উপদেষ্টা ও দৈনিক আমাদের সময় এর উপজেলা প্রতিনিধি আবদুর রহিম, স্বেচ্ছাসেবী সংগঠন নাছির উদ্দিন ফাউন্ডেশনের মহাসচিব হাফেজ মাওলানা মোহাম্মদ উল্লাহ, সংগঠনের মনোহরগঞ্জ উপজেলা সভাপতি ও দৈনিক ইনকিলাব এর উপজেলা প্রতিনিধি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক ও দৈনিক কালের কন্ঠ এর উপজেলা প্রতিনিধি শাহাদাত হোসেন,  বিশিষ্ট সমাজ সেবক মাহফুজুর রহমান, নেছার আহমেদ নাছির, মানবাধিকার কর্মী ও সাংবাদিক ফিরোজ আলম, দৈনিক জনকণ্ঠ এর উপজেলা প্রতিনিধি আমানত উল্লাহ লিংকন,দৈনিক আজকের জীবন উপজেলা প্রতিনিধি আলমগীর হোসেন, বিশিষ্ট সমাজ সেবক মাইন উদ্দিন,মাস্টার ইয়াছিন মজুমদার, শাখাওয়াত হোসেন,  জহিরুল ইসলাম মাসুম, সাফায়েত হোসেন, দৈনিক বাংলাদেশের খবর এর উপজেলা প্রতিনিধি কুদরত উল্লাহ,জামানা টিভি এর উপজেলা প্রতিনিধি ইমরান হোসেন,
দৈনিক জবাব দিহি এর উপজেলা প্রতিনিধি আবদুল ওহাব মিলন,সাপ্তাহিক আলোর দিশারী এর উপজেলা প্রতিনিধি আবদুল মমিন প্রমুখ।
বক্তারা বলেন – শীত মৌসুমে অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের কষ্ট লাঘবে সাংবাদিকগণ  সবসময় আন্তরিকভাবে কাজ করছেন। মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীরা যেন শীতে কষ্ট না পায়, সে লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। এ সময় মাদ্রাসা কর্তৃপক্ষ ও শিক্ষার্থীরা উপজেলা সাংবাদিক সমিতির এ উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।দোয়া ও মুনাজাত পরিচালনা করেন উত্তর হাওলা দিঘির পাড় দারুল উলুম মাদরাসার মোহতামিম মাওলানা সানা উল্লাহ।
গরীব মেধাবী মাদরাসা শিক্ষার্থীরা হাতে কম্বল ও কলম পেয়ে উচ্ছ্বাসিত হতে দেখা যায়। পাশাপাশি অসহায়রা হাতে কম্বল পেয়ে চোখে মুখে হাসি দেখা যায়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD