1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ডাকসু নির্বাচনে বিজয় একাত্তর হলে সমাজসেবা সম্পাদক প্রার্থী দাউদকান্দির হাসিব রানা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ডাকসু নির্বাচনে বিজয় একাত্তর হলে সমাজসেবা সম্পাদক প্রার্থী দাউদকান্দির হাসিব রানা

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ২৭৭ বার পঠিত

আবু কোরাইশ আপেল:

দীর্ঘদিন পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে ঘিরে জমে উঠেছে ক্যাম্পাসজুড়ে নির্বাচনী আবহ। এ নির্বাচনে বিজয় একাত্তর হল থেকে সমাজসেবা সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন কুমিল্লার দাউদকান্দির হাসিব রানা। হাসিব রানার বাড়ি দাউদকান্দি উপজেলার বারপাড়া ইউনিয়নের সাতপাড়া গ্রামে। হাসিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ বিভাগের শিক্ষার্থী।

গত রবিবার (১৭ আগস্ট) বিকেল ৩টায় মনোনয়নপত্র সংগ্রহের পর এক প্রতিক্রিয়ায় হাসিব রানা বলেন, ুনির্বাচিত হওয়ার সুযোগ পেলে আমি হলের সার্বিক কল্যাণে নিবেদিতভাবে কাজ করব। একইসাথে আইটি খাতে আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে কার্যকর ভূমিকা রাখব।”

তিনি আরও জানান, বর্তমানে বিশ্বব্যাপী ফ্রিল্যান্সিং ও ডিজিটাল কর্মক্ষেত্রে ব্যাপক সম্ভাবনা রয়েছে। তাই তিনি নির্বাচিত হলে বিজয় একাত্তর হলের বিদ্যমান কম্পিউটার ল্যাবকে আধুনিকায়ন করে শিক্ষার্থীদের জন্য ফ্রিল্যান্সিং, সফটওয়্যার ও গ্রাফিক্স ডিজাইনসহ বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করবেন। এতে শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি অতিরিক্ত দক্ষতা অর্জন করে আয়ের সুযোগ তৈরি করতে পারবেন।

শিক্ষার্থীদের মতামত ও পরামর্শকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করে হাসিব রানা বলেন, ুসমাজসেবা সম্পাদক পদে দায়িত্ব পালন মানে শুধু একটি অবস্থান নয়, বরং প্রতিটি শিক্ষার্থীর কল্যাণে সার্বক্ষণিক কাজ করার সুযোগ। আমি বিশ্বাস করি, সকলকে সঙ্গে নিয়ে একটি কার্যকর পরিষেবা নিশ্চিত করতে পারব।”

ডাকসু নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের প্রচারণা ইতোমধ্যেই শুরু হয়েছে। শিক্ষার্থীরা প্রত্যাশা করছেন, এ নির্বাচন থেকে যোগ্য নেতৃত্ব উঠে আসবে, যারা ক্যাম্পাসের সার্বিক উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবে।

পাশাপাশি এলাকাবাসীর প্রত্যাশা হাসিব রানা বিপুল ভোটে নির্বাচিত হয়ে এলাকার মুখ উজ্জ্বল করবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD