1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে মহাসড়ক পারাপারের সময় বাসের ধাক্কায় নারী নিহত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

চৌদ্দগ্রামে মহাসড়ক পারাপারের সময় বাসের ধাক্কায় নারী নিহত

  • প্রকাশিতঃ রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ১৯২ বার পঠিত

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমজাদের বাজার এলাকায় রাস্তা পারাপারের সময় অজ্ঞাত বাসের ধাক্কায় শাহিদা বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। নিহত শাহিদা বেগম উপজেলার চিওড়া ইউনিয়নের সাঙ্গীশ্বর গ্রামের কাজী বাড়ির কাজী মো: মকবুল আহমেদ এর স্ত্রী।

আজ রবিবার রাতে বিষয়টি নিশ্চিত করেন মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শাহাব উদ্দিন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মিয়াবাজার হাইওয়ে থানার সার্জেন্ট মো: শামীম জানান, রোববার (১০ আগস্ট) সন্ধ্যা অনুমান সাতটায় শাহিদা বেগম মহাসড়কের আমজাদের বাজার এলাকায় রাস্তা পার হয়ে অপর পাশে যাওয়ার সময় অজ্ঞাত একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল শেষে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। নিহতের পরিচয় সনাক্ত ও আইনী প্রক্রিয়া শেষে রাতেই স্বজনদের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শাহাব উদ্দিন বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে। পরিচয় পাওয়ার পর আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD