1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে নকলের দায়ে মুন্সীরহাট ডিগ্রি কলেজের দুই এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

চৌদ্দগ্রামে নকলের দায়ে মুন্সীরহাট ডিগ্রি কলেজের দুই এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার

  • প্রকাশিতঃ সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ২৩৪ বার পঠিত

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে এইচএসসি পরীক্ষা-২০২৫ চলাকালে পরীক্ষার হলরুমে অসদুপায় (নকল) অবলম্বন ও স্মার্ট মোবাইল ফোন সঙ্গে রাখার দায়ে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা মুন্সীরহাট প্রকৌশলী ওয়াহিদুর রহমান ডিগ্রি কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে। সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মো: জামাল হোসেন।

জানা গেছে, সোমবার (২৮ জুলাই) চৌদ্দগ্রাম সরকারি কলেজ এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে যান চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: জামাল হোসেন। এ সময় অসদুপায় (নকল করার দায়ে) অবলম্বন ও স্মার্ট মোবাইল ফোন সঙ্গে রাখার দায়ে দুই পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়। এছাড়াও এবারের এইচএসসি পরীক্ষার অবশিষ্ট সকল বিষয়ের পরীক্ষা থেকে তাদেরকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: জামাল হোসেন জানান, ‘পরীক্ষায় যেকোনো ধরণের অসদুপায় অবলম্বন বা পরীক্ষার সার্বিক শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে কোন ধরণের ছাড় দেওয়া হবে না। সামনের দিনে উপজেলা প্রশাসন বিষয়গুলো আরও কঠোরভাবে নিয়ন্ত্রণ করবে। প্রয়োজনে কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করা হবে। পরীক্ষার্থীদের সুন্দর ভবিষ্যতের কথা চিন্তা করে সংশ্লিষ্ট সকলকে চূড়ান্তভাবে সতর্ক করা হলো। নকলমুক্ত বাংলাদেশ গড়তে চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসন সবসময় বদ্ধপরিকর।’

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD