1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দাউদকান্দিতে খেলাফত মজলিসের প্রার্থীর পক্ষে মোটর শোভাযাত্রা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

দাউদকান্দিতে খেলাফত মজলিসের প্রার্থীর পক্ষে মোটর শোভাযাত্রা

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ২৫০ বার পঠিত

আবু কোরাইশ আপেল:
আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে খেলাফত মজলিসের কুমিল্লা – ১ (দাউদকান্দি -তিতাস) আসনের মনোনীত প্রার্থী সৈয়দ আব্দুল কাদের জামাল এর সমর্থনে মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার  সকালে দাউদকান্দি ও তিতাস খেলাফত মজলিসের আয়োজনে দাউদকান্দি উপজেলার গৌরীপুর থেকে মোটর শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রা উপজেলার ইলিয়টগঞ্জ, দাউদকান্দিসহ গুরুত্বপূর্ণ স্থান ও সড়ক প্রদক্ষিণ করে গৌরীপুর এসে শেষ হয়। শোভাযাত্রায় বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ গ্রহন করেন। এ সময় তাদের দলীয় প্রার্থীর সমর্থন সংবলিত ফেষ্ঠিন হাতে বিভিন্ন ধরনের স্লোগান  দিতে দেখা যায়।

এর আগে সংক্ষিপ্ত বক্তব্যে খেলাফত মসজিস মনোনীত প্রার্থী সৈয়দ আব্দুল কাদের জামাল দাউদকান্দি ও তিতাসের ভোটারদের তাকে সমর্থনের দেওয়ার আহবান জানিয়ে বলেন, ন্যায় ও ইনসাফ ভিক্তিক সমাজ গঠনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে দেশ গঠনে সুযোগ দিন। তিনি আরও বলেন, বিগত দিনে রাজনৈতিক ছত্রছায়ায় ব্যাপকভাবে দূর্নীতি ছড়িয়ে পড়েছিল। খেলাফত মসজিল জয়ী হলে সব ধরনের দূর্নীতি অনিয়ম বন্ধ করা হবে।

এ সময় মোটর শোভাযাত্রায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা খেলাফত মজলিস সভাপতি মাওলানা: ইসমাইল হোসাইন, সাধারণ সম্পাদক মুফতি সৈয়দ জাহিদুল ইসলাম শ্রমিক মজলিস কেন্দ্রীয় শুরা সদস্য মাওলানা আবু বকর সিদ্দিকসহ দাউদকান্দি ও তিতাসের নেতৃবৃন্দ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD