1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে জুলাই স্মৃতি ধরে রাখতে ‘এক শহীদ-এক বৃক্ষ’ কর্মসূচির উদ্বোধন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

চৌদ্দগ্রামে জুলাই স্মৃতি ধরে রাখতে ‘এক শহীদ-এক বৃক্ষ’ কর্মসূচির উদ্বোধন

  • প্রকাশিতঃ রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ২২০ বার পঠিত

চৌদ্দগ্রাম  প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে ‘জুলাই স্মৃতি ফাউন্ডেশন’ কর্তৃক জুলাই-আগস্ট গণঅভূ্যত্থানের শহীদদের স্মৃতিকে ধরে রাখতে ুএক শহীদ-এক বৃক্ষ” কর্মসূচি পালন করা হয়েছে। পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা জুলাই স্মৃতি গ্রাফিতি অংকন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এতে প্রথম স্থান অর্জন করে চৌদ্দগ্রাম মাধ্যমিক পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শনিবার দুপুরে চৌদ্দগ্রাম এইচ জে পাইলট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘এক শহীদ-এক বৃক্ষ’ কর্মসূচির উদ্বোধন করেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মো: জামাল হোসেন। বিকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত গ্রাফিতি অংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার।

চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো: আব্দুল্লাহ আল মামুন সাগর, চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম মীর হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: নুরুল হুদা তালুকদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: সফিকুর রহমান, চৌদ্দগ্রাম এইচ জে পাইলট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রূপম সেনগুপ্ত, উপজেলা বন বিভাগের কর্মকর্তা মো: শাহীন আলম, চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার মো: মেহেদী হাসান সুজন, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মো: গিয়াস উদ্দিন, জুলাই শহীদ মো: জামশেদুর রহমান মিয়াজীর চাচা মো: আইয়ুব আলী মিয়াজী, শহীদ শাখাওয়াত হোসেন শাহাদাত এর মামা আব্দুর রহিম মজুমদার শামীম সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD