1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে হাইওয়ে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক ১ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

চৌদ্দগ্রামে হাইওয়ে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক ১

  • প্রকাশিতঃ রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ২১৭ বার পঠিত

চৌদ্দগ্রাম  প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে হাইওয়ে পুলিশের অভিযানে ২ কেজি গাঁজা সহ মো: রমজান আলী (৪৭) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় উপজেলার ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা উত্তরপাড়া জামে মসজিদের উত্তরপাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের পাশ থেকে তাকে আটক করা হয়েছে। আটককৃত রমজান আলী একই ইউনিয়নের আমানগন্ডা গ্রামের সোনা মিয়ার ছেলে। বরিবার (২০ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেন মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সাহাব উদ্দিন।

মিয়াবাজার হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) চন্দ্রন কুমার দাস সঙ্গীয় ফোর্স সহ টহল ডিউটি চলাকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমানগন্ডা এলাকায় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে। এ সময় তল্লাশী চালিয়ে তার কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে আটককৃত ব্যক্তির বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (নং-৩১, তারিখ: ১৯.০৭.২০২৫খ্রি:) দায়ের শেষে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সাহাব উদ্দিন জানান, ২ কেজি গাঁজা সহ চিহিৃত এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে হাইওয়ে পুলিশ বেশ তৎপর রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD