1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে নকল করার দায়ে আলিম পরীক্ষার্থী বহিষ্কার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

চৌদ্দগ্রামে নকল করার দায়ে আলিম পরীক্ষার্থী বহিষ্কার

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ২৭০ বার পঠিত

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে আলিম পরীক্ষা-২০২৫ চলাকালে অসদুপায় (নকল) অবলম্বনের দায়ে নাজনীন সুলতানা নামে এক আলিম পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নাজনীন সুলতানা ধোড়করা কাদেরিয়া আলিম মাদরাসার শিক্ষার্থী বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসা পরীক্ষা কেন্দ্রে। বিকালে চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে ।

জানা গেছে, বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল থেকে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসা পরীক্ষা কেন্দ্রে চলমান আলিম পরীক্ষার ফিকাহ্ প্রথম পত্রের পরীক্ষা চলছিল। এ সময় চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এর প্রতিনিধি হিসেবে পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে আসেন ইউডিএফ মো: আবু বকর। কেন্দ্র পরিদর্শনকালে ধোড়করা কাদেরিয়া আলিম মাদরাসার পরীক্ষার্থী নাজনীন সুলতানার কাছে হাতের লিখা একটি কাগজ (নকল) পাওয়া যায়। পরে ওই শিক্ষার্থীকে অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষা কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়। এছাড়াও তাকে এবারের আলিম পরীক্ষার অবশিষ্ট সকল বিষয়ের পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়েছে।

চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসা পরীক্ষা কেন্দ্রের সচিব মাওলানা আমিনুল ইসলাম মজুমদার জানান, অসদুপায় অবলম্বনের দায়ে নাজনীন সুলতানা নামে এক পরীক্ষার্থীকে চলমান আলিম পরীক্ষার পরবর্তী সকল বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ থেকে বহিষ্কার করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: জামাল হোসেন জানান, ‘পরীক্ষায় যেকোনো ধরণের অসদুপায় অবলম্বন বা পরীক্ষার সার্বিক শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে কোন ধরণের ছাড় দেওয়া হবে না। নকলমুক্ত বাংলাদেশ গড়তে চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসন সবসময় বদ্ধপরিকর।’

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD