1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে ডাকাতিয়া নদীর পানিতে ডুবে কিশোরের মৃত্যু - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

চৌদ্দগ্রামে ডাকাতিয়া নদীর পানিতে ডুবে কিশোরের মৃত্যু

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ২৯২ বার পঠিত

 

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে ডাকাতিয়া নদীতে গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে গেছে মো: রিফাত (১৭) নামে এক কিশোর।

টানা দুই ঘন্টা প্রচেষ্টা চালিয়ে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে উপজেলার শুভপুর ইউনিয়নের পাশাকোট গ্রামের পাশের ডাকাতিয়া নদীতে। নিহত মো: রিফাত একই গ্রামের পশ্চিম পাড়ার মৃত মো: বাবুল মিয়ার ছেলে এবং পাশাকোট দারুচ্ছুন্নাত দ্বীনিয়া মাদরাসার শিক্ষার্থী। এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (১৪ জুলাই) দুপুরে মো: রিফাত তার বন্ধুদের সাথে ডাকাতিয়া নদীতে গোসল করতে যায়। একপর্যায়ে সকল বন্ধু মিলে নদীর পাড়ের গাছে উঠে পানিতে ঝাপ দেয়। এ সময় চার বন্ধু পানির উপরে ভেসে উঠলেও মো: রিফাত নদীর পানিতে তলিয়ে যায়। ধারণা করা হচ্ছে নদীতে থাকা কচুরিপানার নিচে আটকে যায় সে। দীর্ঘক্ষণ পানি থেকে না উঠায় আশেপাশের লোকজন জড়ো হয় এবং সকলেই পানিতে নেমে তাকে খুঁজতে থাকে।

সংবাদ পেয়ে পরিবারের লোকজন সহ সমগ্র গ্রামের মানুষ ছুটে আসে এবং পানিতে নেমে রিফাতকে খুঁজতে থাকে। টানা দুই ঘন্টার মত প্রচেষ্টা চালিয়ে রিফাতের মৃত দেহ উদ্ধার করে স্থানীয়রা। মর্মান্তিক এ মৃত্যুর ঘটনায় নিহতের পরিবারে বইছে শোকের মাতম। স্বজনদের গগণবিদারী চিৎকারে আকাশ-বাতাস যেন ভারী হয়ে উঠছে। সমগ্র এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD