1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রাম সীমান্তে অনুপ্রবেশকালে ভারতীয় নাগরিক আটক - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

চৌদ্দগ্রাম সীমান্তে অনুপ্রবেশকালে ভারতীয় নাগরিক আটক

  • প্রকাশিতঃ শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ২৩৭ বার পঠিত

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে শ্রী বাবুল চন্দ্রনাথ (৬৫) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি’র উপজেলার আনন্দপুর বিওপি ক্যাম্প।

বুধবার রাতে উপজেলার বাতিসা ইউনিয়নের দুর্গাপুর গ্রামের সীমান্তবর্তী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। আটককৃত বাবুল চন্দ্রনাথ ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার মায়াপুর থানার গৌরনগর গ্রামের মৃত প্রকাশচন্দ্র নাথের ছেলে। আনন্দপুর বিওপি ক্যাম্পের নায়েক সুবেদার মো. আব্দুল হালিম বাদী হয়ে অবৈধ অনুপ্রবেশের দায়ে একজনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন। বৃহস্পতিবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ।

এজাহার সূত্রে জান গেছে, উপজেলার আনন্দপুর বিওপি ক্যাম্পের বাতিসা ইউনিয়ন সীমান্তবর্তী দুর্গাপুর ২১১২/৪ এস পিলার হতে ১০০ গজ ভেতরে (বাংলাদেশের অভ্যন্তরে) অবৈধভাবে প্রবেশকালে ভারতের পশ্চিমবঙ্গ বিভাগীয় নদীয়া জেলার মায়াপুর থানার গৌরনগর গ্রামের মৃত প্রকাশচন্দ্র নাথের ছেলে শ্রী বাবুল চন্দ্রনাথ (৬৫) কে আটক কর হয়। আটককালে সে কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। এ সময় তার কাছ থেকে ভারতীয় রুপি ও মোবাইল ফোন জব্দ করা হয়। অবৈধ অনুপ্রবেশের দায়ে বৃহস্পতিবার দুপুরে তার বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মামলা দায়ের শেষে থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হিলাল উদ্দিন আহমেদ জানান, ‘আনন্দপুর বিওপি ক্যাম্পের নায়েক সুবেদার আব্দুল হালিম বাদী হয়ে অবৈধ অনুপ্রবেশের দায়ে একজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। বিকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD