1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় এক নারীকে জবাই করে হত্যাচেষ্টা, হামলাকারী আটক - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

কুমিল্লায় এক নারীকে জবাই করে হত্যাচেষ্টা, হামলাকারী আটক

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ২৮২ বার পঠিত

নেকবর হোসেন
কুমিল্লায় খোদেজা বেগম (৪৬) নামে এক নারীকে গলায় ছুরিকাঘাতে জবাই করে হত্যাচেষ্টার ঘটনায় হামলাকারী রং মিস্ত্রি মোঃ শাহীনকে আটক করেছে পুলিশ।

‎মঙ্গলবার (১ জুলাই) ভোরারাতে জেলার চৌদ্দগ্রাম উপজেলার গুনবতী ইউনিয়নের ঝিকড্ডা গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী খোদেজা বেগম গুনবতী ইউনিয়নের ঝিকড্ডা গ্রামের মৃত মুছা কলিম উল্লার স্ত্রী এবং হামলাকারী শাহিন একই গ্রামের পাশ্ববর্তী বাড়ির মৃত ছায়েদুল হক ছুট্ট মিয়ার ছেলে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন জানান, গলায় গুরুতর আঘাতপ্রাপ্ত ওই নারীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
‎স্থানীয় সূত্রে জানা যায়, খোদেজা বেগমের নতুন বিল্ডিং ঘরের রংয়ের কাজ করতেন হামলাকারী শাহিন (৪০)। খোদেজা বেগমের একমাত্র ছেলে সোহাগ সৌদি প্রবাসী এবং একমাত্র মেয়ে লিমা আক্তার তার স্বামীর বাড়ি তারাসাইলে অবস্থান করছেন।

ভুক্তভোগী খোদেজা বেগম ব্যতীত ঘরে আর কেউ না থাকায় মঙ্গলবার (১ জুলাই) ভোররাতে চুরি কিংবা অন্য কোন উদ্দেশ্যে বসতঘরে প্রবেশ করেন অভিযুক্ত শাহিন। পরে চিৎকার শুনে আশেপাশের মানুষ এসে খোদেজা বেগমকে রক্তাক্ত অবস্থায় দেখে চৌদ্দগ্রাম থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে ভুক্তভোগীকে উদ্ধার করে নিয়ে যায়।

‎চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিলাল উদ্দিন আহমেদ জানান, ‘ঘটনাটি শুনে আমি তাৎক্ষণিক পুলিশের একটি টিম পাঠাই। ভিকটিম তখনও ক্ষীণ স্বরে হামলাকারীর নাম ও পিতার নাম বলতে পারছিলো। হামলাকারীর নাম শাহীন (৪০), পেশায় রং মিস্ত্রি, তার পিতা মৃত ছায়েদুল হক ছুট্ট মিয়া। তাকে তাৎক্ষণিক তার বসতঘর থেকে আটক করা হয়েছে। ভিকটিমকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD