1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
শিক্ষার মানোন্নয়নে চৌদ্দগ্রাম মাধ্যমিক পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

শিক্ষার মানোন্নয়নে চৌদ্দগ্রাম মাধ্যমিক পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভা

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ৩০৭ বার পঠিত

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

শিক্ষার গুণগত মানোন্নয়ন সহ সার্বিক উন্নয়নের লক্ষ্যে চৌদ্দগ্রাম মাধ্যমিক পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মন্ডলীর সাথে নবগঠিত ম্যানেজিং কমিটির (অ্যাডহক) মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে শিক্ষার্থীদের নৈতিকতা ও শিক্ষাগত উৎকর্ষ সাধন, নিয়মানুবর্তীতা ও শৃঙ্খলা রক্ষায় শিক্ষক-অভিভাবকবৃন্দ সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে বিদ্যালয় শিক্ষক মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির (অ্যাডহক) সভাপতি ও চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মু. মাহফুজুর রহমান।

শিক্ষার্থীদেরকে জাগতিক শিক্ষার পাশাপাশি উন্নত নৈতিক চরিত্রের দীক্ষা দেওয়ার আহবান জানিয়ে শিক্ষকদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে নবগঠিত ম্যানেজিং কমিটির (অ্যাডহক) সভাপতি মু. মাহফুজুর রহমান বলেন, আমরা শাসক নয় বরং সেবক হিসেবে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে আপনাদের পাশে থেকে কাজ করতে চাই। রুটিন পড়ালেখার পাশাপাশি আপনারা শিক্ষার্থীদেরকে উন্নত চরিত্র ও মানবিকতার শিক্ষা দিন। এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আসীন হয়ে জাতিকে নেতৃত্ব দিবে। বিদ্যালয়ের শৃঙ্খলা রক্ষায় এবং শিক্ষার মানোন্নয়ন বৃদ্ধিতে কোনো ছাড় নয়। এক্ষেত্রে আপনাদেরকে সাথে নিয়েই কাজ করা হবে। এ সময় তিনি শিক্ষকদের মুখে বিদ্যালয়ের বিভিন্ন সমস্যার কথা শুনে ভবিষ্যতে সমস্যাগুলোর কার্যকর সমাধানে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জামাল হোসেন এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক ভিপি মো: জাহাঙ্গীর হোসেন, দাতা সদস্য কাজী মো: আবু তাহের মাসুম,, সহকারী প্রধান শিক্ষক শাকিলা সুলতানা, শিক্ষক প্রতিনিধি মো: মুজিবুল হক পাটোয়ারী।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: আব্দুল হামিদ এর সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক মো: গোলাম সারোয়ার, ইউছুফ আলী, গোলাম মোস্তফা ভূঁইয়া।

এ সময় ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, কর্মচারীবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD