1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামের গুনবতীতে রাস্তার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

চৌদ্দগ্রামের গুনবতীতে রাস্তার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ২০৩ বার পঠিত

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামের গুনবতী ইউনিয়নে খাটরা গ্রামে একটি গ্রামীণ সড়কের কাজে ব্যাপক অনিয়ম ও নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। স্থানীয় সচেতন মহল বিষয়টি নিয়ে বারবার প্রতিবাদ করলেও ঠিকাদার এটিকে গুরুত্ব না দিয়ে নিম্নমানের সামগ্রী দিয়ে এখনো কাজ চালু রেখেছে। এতে চরম ক্ষোভ বিরাজ করছে স্থানীয়দের মাঝে। ঘটনাটি ঘটেছে একই ইউনিয়নের খাটরা গ্রামের বড়-মসজিদ থেকে মাওলানা এরশাদ উল্লাহর বাড়ী পর্যন্ত নির্মাণাধিন রাস্তায়।

স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার (২৪ জুন) সকালে সরেজমিন ঘটনাস্থল ঘুরে দেখা গেছে, গুনবতী ইউনিয়নের খাটরা গ্রামের মধ্যমপাড়ার বড় মসজিদ থেকে পূর্বদিকে মাওলানা এরশাদ উল্লাহর বাড়ী পর্যন্ত ৩ লাখ ৬০ হাজার টাকা ব্যয়ে সর্বমোট ৭১ মিটার রাস্তার নতুন করে সিসি ঢালাই কাজ শুরু হয়েছে। রাস্তাটির প্রথম অংশের ২৩০ ফুট এর কাজ পেয়েছেন চিওড়া ইউনিয়ন বিএনপি নেতা মো: রাসেল আহমেদ মজুমদার। চৌদ্দগ্রাম উপজেলা এলজিইডি অফিসের অধিনে গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় বাস্তবায়িত এ কাজটি মাঠ পর্যায়ে বাস্তবায়ন করছেন আলকরা ইউনিয়ন বিএনপি নেতা আ. ন. ম সলিমুল্লাহ টিপু। উপজেলা এলজিইডি অফিসের নির্দেশনা অনুযায়ী সিসি ঢালাইয়ের পূর্বে মাটি সমান করে নীচে ৩ ইঞ্চি পরিমান ভিট বালু দেওয়ার পর ০১নং ইটের সলিং করার কথা থাকলেও বালুর ব্যবহার সঠিকভাবে না করে ঠিকাদার ইটের সলিং করছেন মানহীন ২নং ইট দিয়ে। এক্ষেত্রে উপজেলা এলজিইডি অফিসের নির্মাণ নির্দেশনা উপেক্ষা করা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এছাড়াও নির্মানাধিন রাস্তার কোনো কোনো জায়গায় রাস্তার প্রশস্ততার পরিমাপও সঠিক নেই। বিষয়টি নিয়ে এলাকার সাধারণ মানুষ প্রতিবাদ করলেও এ নিউজ লেখা পর্যন্ত কোনো সমাধান না হওয়ায় স্থানীয়দের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি বিনীত অনুরোধ জানিয়েছেন এলাকাবাসী।

প্রকল্প তদারকির দায়িত্বে থাকা চৌদ্দগ্রাম উপজেলা এলজিইডি অফিসের সাব-অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার মো: তৌহিদুল আজম বলেন, নির্মাণ সামগ্রী ও কাজের মান নিয়ে যথেষ্ট আপত্তি রয়েছে এলাকাবাসীর। ঠিকাদারকে নিম্নমানের ইট সরিয়ে নিতে এবং ০১নং ইট দিয়ে মানসম্মত কাজ করার ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে। কাজের মানের বিষয়ে কোনো আপোষ নেই। অন্যত্থায় কাজের বিল আটকে দেওয়া সহ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঠিকাদার রাসেল আহমেদ মজুমদার বলেন, আমার ঠিকাদারি লাইসেন্সে কাজটি হলেও প্রকৃতপক্ষে কাজটি করছেন আলকরা ইউনিয়ন বিএনপি নেতা আ.ন.ম সলিমুল্লাহ টিপু। কাজের মানের বিষয়ে কোনো অভিযোগ আসলে আমার অফিস থেকে কোন বিল প্যামেন্ট করা হবে না।

বিএনপি নেতা আ.ন.ম সলিমুল্লাহ টিপু বলেন, ইট যদি নিম্নমানের হয় শীঘ্রই তা পরিবর্তন করে কাজ সম্পন্ন করা হবে। অনেক সময় ব্রিকস ফিল্ডে এক নম্বর ইট অর্ডার করলে তারা খারাপ ইট দিয়ে দেয়। সেখানে খোঁজ-খবর নিয়ে ব্যবস্থা নিচ্ছি।

এলজিইডি’র চৌদ্দগ্রাম উপজেলা ইঞ্জিনিয়ার মো: নুরুজ্জামান এর মুঠোফোন নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি কলটি রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD