1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রাম পাইলট বালিকা বিদ্যালয়ের সভাপতি হলেন মু. মাহফুজুর রহমান - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

চৌদ্দগ্রাম পাইলট বালিকা বিদ্যালয়ের সভাপতি হলেন মু. মাহফুজুর রহমান

  • প্রকাশিতঃ রবিবার, ২২ জুন, ২০২৫
  • ১৯১ বার পঠিত

চৌদ্দগ্রাম  প্রতিনিধি:

চৌদ্দগ্রাম মাধ্যমিক পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবগঠিত অ্যাডহক কমিটি (ম্যানেজিং কমিটি) এর সভাপতি মনোনীত হলে মু. মাহফুজুর রহমান। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুমিল্লা দক্ষিণ জেলা শাখার সহকারী সেক্রেটারী ও চৌদ্দগ্রাম উপজেলা শাখার আমীর এর দায়িত্ব পালন করছেন।

রবিবার (২২ জুন) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লা কর্তৃক এক প্রজ্ঞাপনের (স্মারক নং: ২.৩৭.১৩.০০০০.২১২.২২.৩৭.২৫.৭৩৪৯) মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সদয় অবগতির প্রজ্ঞাপনের পৃথক পৃথক অনুলিপি কুমিল্লা জেলা শিক্ষা অফিস, চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর প্রেরিত হয়েছে বলে জানা গেছে। নবগঠিত অ্যাডহক কমিটির অপর সদস্যরা হলেন: বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জামাল হোসেন সদস্য সচিব (পদাধিকা বলে), জেলা শিক্ষা কর্মকর্তা কর্তৃক মনোনীত শিক্ষক প্রতিনিধি (টিআর) মো: মুজিবুল হক পাটোয়ারী, উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত অভিভাবক সদস্য মো: জাহাঙ্গীর হোসেন। প্রজ্ঞাপনে অ্যাডহক কমিটির নির্দিষ্ট মেয়াদের মধ্যে বিধি মোতাবেক নিয়মিত পূর্ণাঙ্গ ম্যানেজিং কমিটি গঠনের পরামর্শ ও সুপারিশ করা হয়েছে।

এদিকে চৌদ্দগ্রাম উপজেলার জামায়াতের আমীর মু. মাহফুজুর রহমান চৌদ্দগ্রাম মাধ্যমিক পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে অ্যাডহক কমিটি (ম্যানেজিং কমিটি) এর সভাপতি নির্বাচিত হওয়ায় উপজেলা জামায়াতের নেতাকর্মীদের মাঝে আনন্দের জোয়ার বইছে। নেতাকর্মীরা তাদের নিজ নিজ ফেসবুক ওয়াল থেকে নবনির্বাচিত সভাপতির ছবি সম্বলিত বিভিন্ন পোস্টের মাধ্যমে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD