1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামের মুন্সীরহাটে ৩নং ওয়ার্ড বিএনপি'র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

চৌদ্দগ্রামের মুন্সীরহাটে ৩নং ওয়ার্ড বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ রবিবার, ২২ জুন, ২০২৫
  • ২২০ বার পঠিত

 

চৌদ্দগ্রাম  প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মুন্সীরহাট ইউনিয়নের ০৩নং ওয়ার্ড বিএনপি দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ জুন) বিকালে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ছাতিয়ানী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ উপলক্ষে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির আহবায়ক মো: কামরুল হুদা।

সম্মেলনে প্রধান বক্তা ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার মো: শাহআলম রাজু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ওয়াহিদুর রহমান মুক্ত, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক সাধারণ সম্পাদক মো: সাজেদুর রহমান মোল্লা হিরণ, পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মো: হারুন অর রশিদ মজুমদার, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো: সাহাব উদ্দীন ফরায়েজী লাল্টু, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক দপ্তর সম্পাদক মো: গিয়াস উদ্দীন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী পাটোয়ারী নুরু, চৌদ্দগ্রাম পৌরসভা বিএনপির সদস্য সচিব মো: শরীফুল  ইসলাম দুলাল, কুমিল্লা দক্ষিণ জেলা ওলামা দলের আহবায়ক মাওলানা জিয়াউর রহমান জেবু।

বিএনপি নেতা মো: ইউসুফ মজুমদারের সভাপতিত্বে ও বিএনপি নেতা মো: মামুনুর রশীদ দাউদ ও আব্দুল হালিমের যৌথ সঞ্চালনায়ন এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা মো: আব্দুর রাজ্জাক, মুন্সীরহাট ইউনিয়ন বিএনপি’র আহবায়ক মো: জালাল উদ্দীন মোল্লা, ইউনিয়ন বিএনপি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মো: মুজিবুর রহমান, মহিলা নেত্রী জায়েদা বেগম, ওয়ার্ড বিএনপি নেতা মো: শাহ আলম, মুন্সীরহাট ইউনিয়ন বিএনপির সদস্য কাজী সেলিম, বিএনপি নেতা কামাল উদ্দিন, মাস্টার জামাল হক মোল্লা, মো: নাছির উদ্দিন, মন্তু মিয়া পন্ডিত, ৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ইয়াকুব আলী, কাজী আব্দুল মালেক, মো: মাকসুদুর রহমান মাকসুদ প্রমুখ।

এ সময় উপজেলা যুবদলের সদস্য সচিব শাহনেওয়াজ মজুমদার, যুগ্ম আহবায়ক আবুল খায়ের, নূর মোহাম্মদ, চৌদ্দগ্রাম উপজেলা, পৌরসভা, মুন্সীরহাট ইউনিয়ন সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সম্মেলনে ডেলিগেটদের প্রত্যক্ষ ভোটে মো: মন্তু মিয়া পন্ডিত ওয়ার্ড বিএনপি’র সভাপতি, মো: কামাল হোসেন সাধারণ সম্পাদক ও মো: নাসির উদ্দীন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD