1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে সেনাবাহিনীর অভিযানে যুবলীগ নেতাসহ আটক ৩ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

চৌদ্দগ্রামে সেনাবাহিনীর অভিযানে যুবলীগ নেতাসহ আটক ৩

  • প্রকাশিতঃ শনিবার, ১০ মে, ২০২৫
  • ৩২২ বার পঠিত

 

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে সেনাবাহিনীর বিশেষ অভিযানে যুবলীগ নেতা শাহাব উদ্দিন বাবু ও কিশোর গ্যাংয়ের সদস্যসহ তিন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। অভিযানকালে আটককৃতদের থেকে মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। পরে তাদেরকে চৌদ্দগ্রাম থানায় সোপর্দ করা হয়েছে।

সেনাবাহিনীর ২৩ বীর এর চৌদ্দগ্রাম ক্যাম্প সূত্রে জানা গেছে, গত ৯ মে শুক্রবার ভোর রাতে সেনাবাহিনীর একটি আভিযানিক দল উপজেলার গুনবতী ইউনিয়নের খাটরা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ যুবলীগ নেতা শাহাব উদ্দিন বাবু (২৯) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত শাহাব উদ্দিনের বিরুদ্ধে স্থানীয়ভাবে সন্ত্রাস, মাদক ব্যবসা ও চাঁদাবাজিসহ বহু অভিযোগ রয়েছে বলে জানা গেছে।

অপর এক অভিযানে একই দিন ভোরে গুনবতী ইউনিয়নের খাটরায় অভিযান চালিয়ে সুজন মিয়া (২৩) নামের এক কিশোর গ্যাং সদস্যকে গ্রেফতার করা হয়। পরে তার বাড়ি তল্লাশি করে ১টি চাইনিজ কুড়াল, ১টি সাধারণ কুড়াল এবং ১টি রাম দা উদ্ধার করা হয়। জানা গেছে, এই অস্ত্রগুলো ব্যবহার করে সে বিভিন্ন গ্যাং-সম্পর্কিত অপরাধমূলক কর্মকান্ডে জড়িত ছিল। একই অভিযানে ওই এলাকা থেকে আরেক কিশোর গ্যাং সদস্য জাহিদ হাসান (২২) কে গ্রেফতার করা হয়। ২০২৪ সালের ৫ আগস্ট তাকে প্রকাশ্যে দেশীয় অস্ত্র প্রদর্শন করতে দেখা যায় এবং পরে সে গুনবতী ইউনিয়নে কিশোর গ্যাং কার্যক্রমে জড়িত হয়। সে পলাতক শীর্ষ সন্ত্রাসী তোয়ানের সহযোগী ও আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিকভাবে জড়িত বলেও জানা যায়।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ জানান, শুক্রবার সকালে আটককৃত তিনজনকে থানায় সোপর্দ করেছে সেনাবাহিনী। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD