1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লার চৌদ্দগ্রামে মাদকের গোপন আস্তানায় সেনাবাহিনীর অভিযান, মাদকসহ আটক ৪ নেকবর হোসেন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

কুমিল্লার চৌদ্দগ্রামে মাদকের গোপন আস্তানায় সেনাবাহিনীর অভিযান, মাদকসহ আটক ৪ নেকবর হোসেন

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ২৮৬ বার পঠিত

নেকবর হোসেন:

কুমিল্লার চৌদ্দগ্রামে সেনাবাহিনীর সাহসী ও কৌশলী অভিযানে ফাঁস হলো গোপন মাদক সাম্রাজ্য!

বৃহস্পতিবার  (৮ মে) দিবাগত রাত ১টায় আলেখার চর ও চৌদ্দগ্রাম সেনা ক্যাম্পের একটি যৌথ টহল টিম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালারপুল এলাকার জোনাকি হোটেলের পেছনে অভিযান চালিয়ে উদ্ধার করেছে বিপুল পরিমাণ মাদক ও অবৈধ দ্রব্য। এসময় হাতেনাতে আটক করা হয় চারজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে, তবে একজন প্রধান সন্দেহভাজন মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।

উদ্ধারকৃত মাদক ও সামগ্রী: ফেনসিডিল: ৪২৪ বোতল, গাঁজা: ১২৫ কেজি ৭০০ গ্রাম, ইয়াবা: ৪২ পিস, চোলাই মদ: ৭ লিটার, মদের কাঁচামাল: ১২ লিটার, কিংফিশার ও হি-ম্যান বিয়ার: ১২ বোতল, অফিসার্স চয়েস বিদেশি মদ: ১ বোতল, সিলোফস (অ্যালুমিনিয়াম সালফাইড): ৮০০ গ্রাম (বোতলসহ), নগদ অর্থ: ১৭,০০০ টাকা, মোবাইল ফোন: ৮টি (অ্যান্ড্রয়েড ও বাটন), ফয়েল পেপার: ৪টি। আটককৃত মাদক ব্যবসায়ীরা হলো রংপুর জেলার উপজেলার হরিচরণ লস্কর এলাকার শাহ আলমের ছেলে আল আমিন (২০), চৌদ্দগ্রাম উপজেলার রাজেন্দ্রপুর গ্রামের আবুল কালামের ছেলে আব্দুর রহিম (১৪), জগমোহনপুর গ্রামের আবাদ মিয়ার ছেলে রাজিব (৩০), চাং চাং নগর গ্রামের মৃত মনোয়ার আলীর ছেলে মোহাম্মদ ইউসুফ (২৭)।

সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশন সূত্রে জানায়, অভিযান শেষে যথাযথ প্রক্রিয়ায় জব্দকৃত মাদকদ্রব্য ও আটককৃতদের চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে। সেনাবাহিনীর এই সাঁড়াশি অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে, এবং সাধারণ মানুষ মাদকবিরোধী এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD