1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক নির্মানে অনিয়ম, দুদকের অভিযান - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক নির্মানে অনিয়ম, দুদকের অভিযান

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ৩১৪ বার পঠিত

 

নেকবর হোসেন

কুমিল্লার চৌদ্দগ্রামে এলজিইডি বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্পে নানাবিধ অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযান পরিচালনা করেন দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নে দুদক কুমিল্লার সহকারি পরিচালক মোঃ তারিকুর রহমানের নেতৃত্বে একটি তদন্ত দল অভিযানে যায়। এসময় তারা কাশিনগর ইউনিয়নের যাত্রাপুর-পারুয়ারা সড়কের দুই দশমিক তিন কিলোমিটার সড়ক পরিদর্শন করেন এবং বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করেন। এগুলো যাচাই বাচাই করে কমিশনে পাঠানো হবে বলে জানান তদন্তকারী দল।

উল্লেখ্য যাত্রাপুর থেকে শ্রীপুর ইউনিয়নের পারুয়ারা পর্যন্ত ২৩০০ মিটার সড়ক পুনর্বাসন করার জন্য ১ কোটি ৬৮ লাখ ৭৫ হাজার ৮১৯ টাকা চুক্তিতে টেন্ডার পায় মুন্সীরহাট ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি সুমন পাটোয়ারীর প্রতিষ্ঠান মেসার্স পাটোয়ারী এন্টারপ্রাইজ।

এ সড়ক নির্মানে নিম্ন্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ করেছেন এলাকাবাসী। ঠিকাদার সুমন পাটোয়ারী ক্ষমতার দাপট দেখিয়ে কোনো কিছুর তোয়াক্কা করেননি। সরকার পতনের পর ঠিকাদারি প্রতিষ্ঠান দীর্ঘ ৫ মাস কাজ বন্ধ রাখার পর সম্প্রতি তিনি কিছু নেতাকে ম্যানেজ করে নিম্নমানের সামগ্রী ব্যবহার করে ওই সড়ক নির্মাণ কাজ করেন। এমন অভিযোগ ও সংবাদে অভিযান চালায় দুদুক কুমিল্লা কার্যালয়।
দুদক কুমিল্লার সহকারি পরিচালক মোঃ তারিকুর রহমান জানান, সড়ক নির্মানে নিন্মমানের নির্মান সামগ্রী ব্যবহার করা হয়েছে এমন অভিযোগে অভিযানে আসি। আমরা যাত্রাপুর-পারুয়ারা সড়কের দুই দশমিক তিন কিলোমিটার সড়ক পরিদর্শন করি। সেখানে থেকে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করি। এ কাজের যাবতীয় তথ্য সংগ্রহ ও স্থানীয়দের সাথে কথা বলেছি। সব মিলিয়ে আমরা যা পেয়েছি ও দেখেছি সব কিছু কমিশনকে জানাবো। পরবত্তীতে কমিশনের সিদান্ত অনুযায়ী কাজ করবো।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD