1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় ১৬ হাজার ইয়াবাসহ চার মাদক কারবারি র‍্যাবের জালে - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লায় ১৬ হাজার ইয়াবাসহ চার মাদক কারবারি র‍্যাবের জালে

  • প্রকাশিতঃ রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ৩০২ বার পঠিত

নেকবর হোসেন

কুমিল্লা অভিনব কায়দায় বেতের তৈরি মোড়া নিচে বেধে নিয়ে ১৬ হাজার পিস ইয়াবা নেয়ার পথে র‍্যাবের অভিযানে মাদক কারবারিসহ আটক হয়েছে। রবিবার মধ্যরাতে কুমিল্লা দাউদকান্দি এলাকায় থেকে ১৬ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করে র‍্যাব। এই সময় তাদের কাছ থেকে নগদ ৫ লাখ ৯৮ হাজার টাকা উদ্ধার করা হয়।

আজ রবিবার (২০ এপ্রিল) দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা র‍্যাব ১১ সিপিসি ২ এর অধিনায়ক লে: কমান্ডার মাহমুদুল হাসান

আটককৃত মো সোহাগ মোল্লা চাঁদপুর জেলার মতলব উওর থানার নয়াকান্দি গ্রামের মোহাম্মদ রফিকুল ইসলাম মোল্লার ছেলে।

র‍্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে খবর আসে দাউদকান্দি এলাকার একটি বাড়িতে বিপুল পরিমাণ মাদক রাখা হয়েছে। সেই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি বিশেষ দল দাউদকান্দি উপজেলার ওই বাড়িতে অভিযানে নামে র‍্যাব। তথ্যানুযায়ী বাড়ির কক্ষগুলো তল্লাশী করে বেতের তৈরি মোড়ার নিচে বেঁধে রাখা ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করে মাদক কারবারি সোহাগ মোল্লাকে গ্রেফতার করে। এই সময় মাদক কেনাবেচার আরো নগদ ৫ লাখ ৯৮ হাজার তিনশত টাকা উদ্ধার করে র‍্যাব।

কুমিল্লা র‍্যাব ১১ সিপিসি ২ এর অধিনায়ক লে: কমান্ডার মাহমুদুল হাসান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত মাদক কারবারি সোহাগ মোল্লা জানান, সে দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে মাদক এনে কুমিল্লাসহ বিভিন্ন জেলায় বিক্রি করে। আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে পরবর্তী আইনী প্রক্রিয়ার জন্য দাউদকান্দি থানায় প্রেরণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD