1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত আটক - Dainik Cumilla
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

চৌদ্দগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত আটক

  • প্রকাশিতঃ শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ২৭৪ বার পঠিত

চৌদ্দগ্রাম  প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র সহ ৩ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। বিশেষ অভিযান চালিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাড়িসর্দার এলাকার থেকে তাদের গ্রেফতার করে চৌদ্দগ্রাম থানা পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়েছে।

আজ শনিবার (১৯ এপ্রিল) বিকালে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ।

আটককৃতরা হলো, কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার সিটি কর্পোরেশন এলাকার ৩ নং ওয়ার্ডের শাকতলা গ্রামের জুলফু মিয়ার ছেলে মো: শরীফ (২৮), লালমাই উপজেলার বাগনাড়া গ্রামের মধ্যমপাড়ার রহিম মিয়ার ছেলে রবিউল হোসেন (২৭), একই এলাকার পূর্ব অশোকতলা গ্রামের শহিদ মিয়ার ছেলে মো: সৈকত (২৫)। অভিযানকালে ডাকাল দলের আরও কয়েকজন সদস্য পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় একটি ডাকাতির মামলা রুজু করা হয়েছে। পরে শনিবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, আটককৃত ডাকাত দলের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে শনিবার সকালে মামলা দায়ের করে। দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। পলাতক অপর ডাকাত সদস্যদের আটকের বিষয়ে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD