1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে চিহিৃত মাদক কারবারি কর্তৃক অসহায় পরিবারের উপর হামলা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

চৌদ্দগ্রামে চিহিৃত মাদক কারবারি কর্তৃক অসহায় পরিবারের উপর হামলা

  • প্রকাশিতঃ বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ২৬৪ বার পঠিত

চৌদ্দগ্রামে চিহিৃত মাদক কারবারি কর্র্তৃক অসহায় পরিবারের উপর হামলা

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে চিহিৃত কয়েকজন মাদক কারবারি কর্তৃক অসহায় পবিারের উপর হামলা ও বাড়ীঘর ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার উপজেলার চিওড়া ইউনিয়নের পূর্ব ডিমাতলী গ্রামে। এ ঘটনায় ভুক্তভোগি মো: জাফর বাদী হয়ে স্থানীয় কয়েকজন চিহিৃত মাদক কারবারি সহ ২৬ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাতনামা আরও ১৫/২০ জনের নামে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, মাদক বেচাকেনায় বাধা প্রদান ও বিজিবি কর্তৃক আব্দুল কাইয়্যুম নামে চিহিৃত এক মাদক কারবারিকে আটকের ঘটনায় জড়িত থাকার সন্দেহে অপরাপর মাদক কারবারিরা মো: জাফর নামে এক ব্যক্তির উপর ক্ষুব্ধ হয়। এরই জেরে গত মঙ্গলবার সকালে উপজেলার চিওড়া ইউনিয়নের পূর্ব ডিমাতলী গ্রামের লাতু মিয়ার ছেলে বাহার মিয়া, বাহার মিয়ার ছেলে বশর, মেয়ে জামাতা রুবেল, একই এলাকার রবু মিয়া ছেলে সিরাজ ও শাহীন এবং মেয়ে জামাতা বাদল,কামালের ছেলে জামাল এবং সিরাজের ছেলে জাহিদ সহ অজ্ঞাতনামা আরও ২০/৩০ জন সন্ত্রাসী প্রকৃতির লোক ভুক্তভোগি মো: জাফর এর বাড়িতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অনধিকার প্রবেশ করিয়া তার বাড়ীঘর ভাংচুর এবং জাফরকে বেধড়ক মারধর করে। এ সময় তার পকেটে থাকা নগদ ১৭ হাজার ৩৪৫ টাকা ছিনিয়ে নেয় হামলাকারীরা। হামলকারীরা জাফরকে প্রাণে মেরে ফেলার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে আঘার করার চেষ্টা করে বলেও জানা গেছে। এ সময় জাফর দৌড়ে নিজ ঘরে প্রবেশ করে কোনোমতে প্রাণে রক্ষা পান। পরে শোর-চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। এ ঘটনার প্রতিকার চেয়ে ও হামলাকারীদের কঠোর শাস্তির দাবিতে ভুক্তভোগি মো: জাফর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পর থেকে হামলাকারীরা পলাতক রয়েছে। হামলাকারীদেরকে আটকের বিষয়ে থানা পুলিশ বেশ তৎপর রয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দীন আহমেদ জানান, চিওড়া ইউনিয়নের পূর্ব ডিমাতলী গ্রামে বাড়ীঘরে হামলা-ভাংচুরের একটি অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে হামলার সাথে জড়িতদের আটক ও তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD