1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লার চৌদ্দগ্রামে দুই শিশুকে যৌন নিপীড়ন, বৃদ্ধ গ্রেফতার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

কুমিল্লার চৌদ্দগ্রামে দুই শিশুকে যৌন নিপীড়ন, বৃদ্ধ গ্রেফতার

  • প্রকাশিতঃ রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ২৪৪ বার পঠিত

নেকবর হোসেন

কুমিল্লার চৌদ্দগ্রামে দুই শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে ওমর আলী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তিনি শ্রীপুর ইউনিয়নের গজারিয়া গ্রামের সিরাজ মিয়ার ছেলে। এ ঘটনায় ওমর আলীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে ভিকটিম এক শিশুর পিতা মোঃ জাফর।

আজ রোববার (১৩ এপ্রিল) তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ।

মামলায় উল্লেখ করা হয়, শ্রীপুর ইউনিয়নের ভাটরা গ্রামের মোঃ জাফরের স্ত্রী জেসমিন আক্তার এক সপ্তাহ আগে গজারিয়া গ্রামে বাবার বাড়িতে বেড়াতে যায়। শনিবার বিকেলে গজারিয়া গ্রামের ওমর আলী কোদালের জন্য আবদুল হামিদের বাড়িতে আসে।

এ সময় আবদুল হামিদসহ পরিবারের লোকজন পাশের ক্ষেতে মরিচ তুলছিল। এ সময় বাড়ির পশ্চিম পাশের একটি ঘরে দুই শিশু খেলছিল। বাড়িতে কাউকে না দেখে ওমর আলী ওই দুই শিশুর সাথে যৌন কামনা চরিতার্থ করার উদ্দেশ্যে জোরপূর্বক শরীরের বিভিন্নস্থানে স্পর্শসহ শ্লীলতাহানি করে। ভয়ে ওই শিশু চিৎকার করলে পরিবারের লোকজন এগিয়ে আসলে ওমর আলী দৌঁড়ে পালিয়ে যায়। এ ঘটনায় ওমর আলীর বিচার চেয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, ‘দুই শিশুকে নিপীড়নের ঘটনায় ওমর আলী নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ভিকটিমের পরিবার তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে। আদালতের মাধ্যমে ওমর আলীকে জেলে পাঠানো হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD