1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে মুন্সীরহাট পরীক্ষা কেন্দ্রে বিএনপি ও ছাত্রদলের পানি ও রুটিন বিতরণ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

চৌদ্দগ্রামে মুন্সীরহাট পরীক্ষা কেন্দ্রে বিএনপি ও ছাত্রদলের পানি ও রুটিন বিতরণ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ২৪৮ বার পঠিত

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে চলমান এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে মুন্সীরহাট ইউনিয়ন ও মুন্সীরহাট প্রকৌশলী ওয়াহিদুর রহমান ডিগ্রি কলেজ শাখা ছাত্রদল নেতৃবৃন্দ। এ সময় তীব্র তাপদাহ লাঘবে দূর-দুরান্ত থেকে আসা পরীক্ষার্থীদের মাঝে ঠান্ডা পানি ও দলীয় প্রচারনা সম্বলিত পরীক্ষার রুটিন বিতরণ করা হয়।

আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের মুন্সীরহাট উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের মূল ফটকের সামনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, রাজনীতিবিদ ও সমাজসেবক, ইউনিয়ন বিএনপি নেতা মো: মুজিবুর রহমান।

বিএনপি নেতা মো: মুজিবুর রহমান এ বিষয়ে সাংবাদিকদের বলেন, ‘কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি’র সংগ্রামী আহবায়ক, জননেতা মো: কামরুল হুদার নির্দেশে মুন্সীরহাট ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে সাথে নিয়ে মুন্সীরহাট উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত চলমান এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মাঝে ঠান্ডা পানি ও দলীয় প্রচারনা এবং পরীক্ষার রুটিন সম্বলিত লিফলেট বিতরণ করা হয়েছে। মুন্সীরহাট ইউনিয়ন ও ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে পরীক্ষা চলাকালীন অন্যান্য দিনেও শিক্ষার্থীদের কল্যাণে এমন কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয়তাবাদী ওলামা দলের আহবায়ক ও উপজেলা বিএনপি’র সদস্য মাওলানা মো: জিয়াউর রহমান, মুন্সীরহাট ইউনিয়ন বিএনপি’র আহবায়ক মো: ইউছুফ মজুমদার, যুগ্ম আহবায়ক মো: ফরিদ ভূঁইয়া, কাজী মো: রিপন মিয়া, ইউনিয়ন যুবদলের আহবায়ক মো: আব্দুল হালিম, সদস্য সচিব মো: জাফর আহমেদ, যুগ্ম আহবায়ক কাজী মো: শিপন মিয়া, মো: আব্দুল মোতালেব, মো: আব্দুল মান্নান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মো: শফিকুর রহমান।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রদল নেতা মো: ইব্রাহীম খলিল সবুজ, মুন্সীরহাট প্রকৌশলী ওয়াহিদুর রহমান ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি সাজ্জাদুল ইসলাম নাঈম, সাধারণ সম্পাদক মো: হাসান, মুন্সীরহাট ইউনিয়ন ছাত্রদল নেতা মো: রবিউল হাসান সহ মুন্সীরহাট ইউনিয়ন ও প্রকৌশলী ওয়াহিদুর রহমান ডিগ্রি কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD