1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে হোটেল তাজমহল ও টাইম স্কয়ারকে জরিমানা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে হোটেল তাজমহল ও টাইম স্কয়ারকে জরিমানা

  • প্রকাশিতঃ রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ২৭৯ বার পঠিত

 

চৌদ্দগ্রাম  প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের বিশেষ অভিযানে ‘হোটেল তাজমহল’ ও ‘টাইম স্কয়ার’ হোটেল এন্ড রেস্টুরেন্টকে মোট ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে প্রতিটি হোটেল মালিককে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

আজ রোববার (০৬ এপ্রিল) বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত উপজেলার মিয়াবাজারস্থ এ দুইটি হোটেলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা। অভিযানে হোটেল দু’টিতে লাইসেন্স নবায়ন না থাকা, অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরী ও পরিবেশন, দৃশ্যমান স্থানে উৎপাদিত পণ্য মূল্য তালিকা প্রদর্শন না করা সহ বিভিন্ন অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫৩ ধারায় হোটেল তাজমহলকে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে হোটেল মালিক এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও টাইম স্কয়ারকে ৮০ হাজার টাকা জরিমানা অনাদায়ে হোটেল মালিককে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে ভ্রাম্যমান আদালত। অভিযানে চৌদ্দগ্রাম থানা পুলিশের একটি টিম সহযোগিতা করেন।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা জানান, ‘সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে উপজেলার উজিরপুর ইউনিয়নের হোটেল তাজমহল ও টাইম স্কয়ারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। বিভিন্ন অনিয়মের অভিযোগে হোটেল দু’টিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫৩ ধারায় মোট ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা অনাদায়ে হোটেল মালিককে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। ভোক্তাদের অধিকার নিশ্চিতে এমন অভিযান অব্যাহত থাকবে।’

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD