1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দাউদকান্দিতে ভোটের দিন কেন্দ্রের পাশ থেকে ঘোড়া জব্দ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

দাউদকান্দিতে ভোটের দিন কেন্দ্রের পাশ থেকে ঘোড়া জব্দ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
  • ৩৬৮ বার পঠিত

দাউদকান্দিতে ভোটের দিন কেন্দ্রের পাশ থেকে ঘোড়া জব্দ

নেকবর হোসেন

কুমিল্লার দাউদকান্দিতে ইউপি নির্বাচনে ভোটগ্রহণ চলাকালে কেন্দ্রের পাশ থেকে একটি জীবন্ত ঘোড়া জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার বারপাড়া ইউনিয়নের সাতপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশে এ ঘটনা ঘটে।
ভোটের দিন কেন্দ্রের পাশে নির্বাচনী প্রতীক জীবন্ত ঘোড়া নিয়ে ‘প্রচারণার’ অভিযোগে ঘোড়াসহ একজনকে আটক করা হলেও চেয়ারম্যান প্রার্থী আলাউদ্দিন আজাদ বিষয়টি অস্বীকার করায় পরে তা জব্দ করে পুলিশে সোপর্দ করা হয়। ছেড়ে দেওয়া হয় আটক ব্যক্তিকেও।

কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কুমিল্লা জেলা প্রশাসনের নির্বাজী ম্যাজিস্ট্রেট রাবেয়া আক্তার জানান, কেন্দ্রের বাইরে আমরা একটি জীবন্ত ঘোড়া দেখতে পেয়ে ঘোড়া প্রতীকের প্রার্থীকে খবর দিয়ে এনেছি। তবে তিনি এ বিষয়ে কিছুই জানেন না বলে আমাদেরকে জানিয়েছেন। তাই ঘোড়াটি জব্দ করে পুলিশ হেফাজতে দেওয়া হয়েছে। কেউ যদি এর মালিকানা দাবি করেন- প্রমাণ সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঘোড়া প্রতীকের প্রার্থী আলাউদ্দিন আজাদ জানান, কে বা কারা ঘোড়াটি কেন্দ্রের কাছে এনেছে আমি জানি না। অতি উৎসাহী কেউ এ কাজ করতে পারে।
দাউদকান্দি থানার ওসি আলমগীর ভুইয়া বলেন, ঘোড়াটি আমরা হেফাজতে নিয়েছি, পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD