1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় সহকারি অধ্যাপক মরহুম নাসির উদ্দিনের স্মরণ সভা ও দোয়া মাহফিল - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

ব্রাহ্মণপাড়ায় সহকারি অধ্যাপক মরহুম নাসির উদ্দিনের স্মরণ সভা ও দোয়া মাহফিল

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ৩৩৩ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল ।।

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক ও উপজেলা পরিষদ মডেল স্কুলের অধ্যক্ষ মরহুম মোঃ নাসির উদ্দিন এর স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৩টায় উপজেলা পরিষদ মডেল স্কুল প্রাঙ্গনে উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে এই স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করা হয়। উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম ভূইয়া এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মামুনুর রশিদ এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার স.ম. আজহারুল ইসলাম। এসময় সাহেবাবাদ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ হুমায়ুন কবির, উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি মাকসুদুল আলম, সহ-সভাপতি মোহাম্মদ আমিনুল ইসলাম আল-আমিন, সাংগঠনিক সম্পাদক মাষ্টার মোহাম্মদ জসিম উদ্দিন, মাষ্টার মোহাম্মদ ইমাম উদ্দিন আখন্দ, উপজেলা পরিষদ মডেল স্কুলের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাহবুবুর রহমানসহ উপজেলার সকল কিন্ডারগার্টেনের অধ্যক্ষরা উপস্থিত থেকে তার কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন। সবশেষে তার বিদায়ী আত্নার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
উল্লেখ্য গত ২৯ ফেব্রুয়ারী বৃহস্পতিবার রাত ১টায় তার ব্রাহ্মণপাড়ার বাসভবনে ইন্তেকাল করেন। তিনি ছিলেন উপজেলার মানুষ গড়ার কারিগর। তার নিজ বাড়ী চাপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার ইসলামপুর গ্রামে। তিনি দীর্ঘ ৩৩ বছর উপজেলায় শিক্ষকতা করেছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD