1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে গণিতের প্রশ্ন সমাধান করে সরবারাহের অভিযোগে দুইজন আটক, দাউদকান্দিতে শিক্ষার্থীর হাতে শিক্ষক লাঞ্ছিত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

চৌদ্দগ্রামে গণিতের প্রশ্ন সমাধান করে সরবারাহের অভিযোগে দুইজন আটক, দাউদকান্দিতে শিক্ষার্থীর হাতে শিক্ষক লাঞ্ছিত

  • প্রকাশিতঃ সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩১৫ বার পঠিত

নেকবর হোসেন।। 

কুমিল্লার চৌদ্দগ্রামে এসএসসি পরীক্ষা কেন্দ্রের পাশে একটি দোকান ঘরে বসে গণিতের প্রশ্ন সমাধান করে পরীক্ষার্থীদের কাছে সরবারাহের অভিযোগে এক স্কুল শিক্ষক ও স্কুলের অফিস সহকারিকেে আটক করে পুলিশে সোপর্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৫ ফেব্রুয়ারি) সকালে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সীরহাট উচ্চবিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

এদিকে একই দিন গণিত পরীক্ষায় নকল করতে না দেওয়ায় পরীক্ষা শেষে দাউদকান্দির পাঁচগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় কেন্দ্রের কক্ষ পর্যবেক্ষক ও জুরানপুর করিমুন্নেছা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক রতন কুমার দাসকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে এক শিক্ষার্থী।

চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা জে পি দেওয়ান গণিত প্রশ্ন ফাঁস ও নকল সরবরাহের বিষয়টি নিশ্চিত করে জানান, এসএসসির গণিত বিষয়ের পরীক্ষা চলাকালীন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মুন্সীরহাট উচ্চবিদ্যালয় কেন্দ্রের পাশের মার্কেটে একটি চক্র গণিত পরীক্ষার প্রশ্নপত্র সমাধান করছে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ওই মার্কেটে অভিযান চালিয়ে চৌদ্দগ্রামের ফেলনা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহাদাত হোসেন ও উনকোট উচ্চবিদ্যালয়ের অফিস সহকারী সুখরঞ্জন দাস নামে দুইজনকে আটক করা হয়। তাঁদের নিকট গণিত প্রশ্ন পাওয়া যায়। তারা স্মার্টফোনের মাধ্যমে গণিত প্রশ্নপত্রের সমাধান শিক্ষার্থীদের সরবরাহ করছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আরও বলেন, আমরা তাঁদের হেফাজত থেকে দুটি স্মার্টফোন ও একটি গণিত গাইড বই জব্দ করি। আটকরা প্রশ্নপত্র সমাধান করে নকল সরবারাহের কথা স্বীকার করেছেন। আটক দুইজনকে পুলিশ হেফাজতে পাঠিয়ে কেন্দ্র সচিবকে মামলা দায়ের করার নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ত্রিনাথ সাহা বলেন, মুন্সীরহাট উচ্চবিদ্যালয় পরীক্ষাকেন্দ্রের পাশের একটি ভবন থেকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশ্ন ফাঁসের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করে আমাদের হাতে সোপর্দ করেছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD