1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় মাদক সেবন নিয়ে কথা কাটাকাটির জেরে যুবককে হত্যা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লায় মাদক সেবন নিয়ে কথা কাটাকাটির জেরে যুবককে হত্যা

  • প্রকাশিতঃ শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪০৪ বার পঠিত

 

নেকবর হোসেন ।।

কুমিল্লায় মাদক সেবন করতে দেখে ফেলায় বাড়ি থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে এক যুবককে হত্যা করার অভিযোগ উঠেছে।
নগরীর গোবিন্দপুর এলাকায় কাজী মনুসর বাড়ির সামনে শুক্রবার (১০ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে।
২২ বছর বয়সী রাজিব কুমিল্লা বিসিকে চাকরি করত।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজুর শনিবার (১১ ফেব্রুয়ারি) সকালে মোরশেদ এতথ্য নিশ্চিত করেন।
স্থানীয়দের বরাতে ওসি সনজুর বলেন, মাদক সেবন দেখা ফেলায় রাজিবের সঙ্গে একই এলাকার রাব্বির কথা কাটাকাটি হয়। এরই জেরে সন্ধ্যা ৭টার দিকে রাব্বি ও তার সহযোগীরা মিলে রাজিবকে বাড়ি থেকে ডেকে নিয়ে গোবিন্দপুর এলাকার কাজী মনসুরের বাড়ির সামনে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে প্রথমে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে ঢাকা মেডিক্যালে নেয়ার পথে রাত ১০টার দিকে রাজিব মারা যায়।
নিহতের ছোট ভাই রাকিব বলেন, একই এলাকায় মাদক কারবারি রাব্বিসহ তার সহযোগিরা মিলে বাড়ি থেকে ধরে নিয়ে কাজী বাড়ির সামনে নিয়ে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে। এর আগে আমার ভাইকে তারা সিগারেট খাওয়া নিয়ে মারধর করে। মূলত এ শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে আমার ভাইকে হত্যা করা হয়। আমি আমার ভাইয়ের হত্যার বিচার চাই।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD