1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে বিদেশী মদ সহ মিশুক গাড়ী উদ্ধার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

চৌদ্দগ্রামে বিদেশী মদ সহ মিশুক গাড়ী উদ্ধার

  • প্রকাশিতঃ বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩১০ বার পঠিত

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি।। 

চৌদ্দগ্রামে থানা পুলিশের অভিযানে ৪৬ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়েছে। এ সময় একটি ব্যাটারী চালিত মিশুক গাড়ী জব্দ করা হয়। বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক আব্দুল কুদ্দুস সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ পৌরসভাধিন বালুজুড়ি এলাকায় ঢাকা-চট্টগ্রামমুখী লেনের বালুজুড়ি রাস্তার মাথায় বিশেষ অভিযান চালিয়ে সন্দেহভাজন একটি ব্যাটারী চালিত মিশুক গাড়ী জব্দ করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে মিশুকের চালক ও তার সহযোগিরা পালিয়ে যায়। এ সময়  গাড়ীটি তল্লাশী করে তিনটি কার্টুন ভর্তি মোট ৪৬ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। পরে এ সংক্রান্তে থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক আব্দুল কুদ্দুস জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার বালুজুড়িতে অভিযান চালিয়ে ৪৬ বোতল বিদেশী মদ ও একটি ব্যাটারী চালিত মিশুক গাড়ী জব্দ করা হয়। পরে থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD