1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চান্দিনায় ট্রাক্টরচাপায় এসএসসি পরীক্ষার্থীসহ প্রাণ গেল দুই যাত্রীর - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

চান্দিনায় ট্রাক্টরচাপায় এসএসসি পরীক্ষার্থীসহ প্রাণ গেল দুই যাত্রীর

  • প্রকাশিতঃ বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৬২ বার পঠিত

নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার চান্দিনা উপজেলায় ট্রাক্টরচাপায় এক এসএসসি পরীক্ষার্থীসহ সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন।
মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার মাধাইয়া-রহিমানগর সড়কের দেওকামতা এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চান্দিনা উপজেলার নবাবপুর ইউনিয়নের কৈকরই গ্রামের জসিম উদ্দিনের ছেলে মো. হাসান (১৬)। সে পার্শ্ববর্তী কচুয়া উপজেলার শ্রীরামপুর উচ্চ বিদ্যালয় থেকে ২০২৪ সালের এসএসসি পরীক্ষা দেয়ার কথা ছিল তার। নিহত অপরজন সিএনজিচালক মো. তাওহিদ। সে চাঁদপুর জেলার কচুয়া উপজেলার হোসেনপুর গ্রামের হাফিজ উল্লাহর ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য আনোয়ার হোসেন জানান, নবাবপুর থেকে অটোরিকশাটি যাত্রী নিয়ে জোয়াগ ইউনিয়নের লক্ষ্মীপুর নতুন বাজার যাওয়ার পথে মাটিবাহী ট্রাক্টরটি চাপা দিলে ঘটনাস্থলেই হাসান নিহত হয়। আহতাবস্থায় তাওহিদকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকেও মৃত ঘোষণা করেন।

চান্দিনা থানার এসআই সুজন দত্ত বলেন, দুর্ঘটনাকবলিত অটোরিকশা ও ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। ট্রাক্টরের চালক পলাতক আছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD