1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় কৃষকদের কাছ থেকে আমন ধান সংগ্রহের শুভ উদ্বোধন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

ব্রাহ্মণপাড়ায় কৃষকদের কাছ থেকে আমন ধান সংগ্রহের শুভ উদ্বোধন

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ৩৩৯ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল ।।

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় সরকার কর্তৃক কৃষকদের কাছ থেকে ২০২৩-২৪ এর অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্য্যালয়ের আয়োজনে খাদ্য গুদামে আমন ধান সংগ্রহের শুভ উদ্বোধন করেন খাদ্য মনিটরিং টিমের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার স.ম.আজহারুল ইসলাম। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্য্যালয় সূত্রে জানা যায়, আগামী ২৮ ফেব্রুয়ারী ২০২৪ পর্যন্ত কৃষকদের কাছ থেকে ১৮৩ মেট্রিক টন আমন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। প্রতি কেজি ধান ৩০ টাকা কেজি ধরে কৃষকদের কাছ থেকে ক্রয় করা হবে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ও খাদ্য মনিটরিং টিমের সদস্য সচিব এবিএস মুসা মাহমুদ, ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা খন্দকার ইকবাল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাসুদ রানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ এনামুল হকসহ খাদ্য অধিদপ্তরের সদস্যরা। এসময় ১ম দিনে কল্পবাস গ্রামের কৃষক ছিদ্দিকুর রহমানের কাছ থেকে ৩১ মণ ধান সংগ্রহের মধ্য দিয়ে আমন ধান সংগ্রহের শুভ উদ্বোধন করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD