1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
যাত্রীর ৯৯৯- এ ফোন পেয়ে চুরি হওয়া যাত্রীবাহী বাসসহ চোর আটক! - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

যাত্রীর ৯৯৯- এ ফোন পেয়ে চুরি হওয়া যাত্রীবাহী বাসসহ চোর আটক!

  • প্রকাশিতঃ বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ৪০৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে এক যাত্রীর ফোন পেয়ে কুমিল্লা হাইওয়ে পুলিশের একটি দল অভিযান চালিয়ে চুরি হওয়া একটি যাত্রীবাহী বাসসহ এক চোরকে আটক করেছে।

গতকাল মঙ্গলবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড এলাকা থেকে বাসটি আটক করা হয়।

হাইওয়ে রিজিয়ন কুমিল্লার পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি) খাইরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। আটক শহিদুল ইসলাম (৩০) চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার রশিদুল ইসলামের ছেলে।

খাইরুল ইসলাম জানান, মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে ৯৯৯-এ ফোন করেন শরীফ হোসেন নামে এক যাত্রী। তিনি জানান মহাসড়কে বাসের চালক বেসামাল হয়ে বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছেন। এতে যাত্রীদের জীবন বিপন্ন হওয়ার হুমকিতে রয়েছে। এরপর কুমিরা থানার এসআই ফারুক আজম হাইওয়ে পুলিশ সীতাকুণ্ডের ইদুলপুর এলাকা থেকে বাসটি আটক করেন। এ সময় বাসের চালককে গাড়ির কাগজপত্র দেখাতে বললে তিনি ব্যর্থ হন। এ সময় তার কথাবার্তায় সন্দেহ হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে তিনি জানান বাসটি চুরি করে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন। পরে কুমিরা হাইওয়ে থানা চট্টগ্রামের বাস মালিক সমিতির সহযোগিতায় বাসের প্রকৃত মালিককে খুঁজে বের করা হয়।

এ সময় বাসের মালিক ভানু দে পুলিশকে জানান, গাড়িটি গত ৬ জুলাই তার চট্টগ্রামের বোয়ালখালী বাড়ির সামনে থেকে চুরি হয়। এ ঘটনায় একটি মামলাও করেছেন তিনি।

এ বিষয়ে কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মো. জাকির রাব্বানী বলেন, বাস চুরির ঘটনায় বোয়ালখালী থানায় যে মামলা দায়ের হয়েছে, ওই মামলায় আটক শহিদুলকে বোয়ালখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে জব্দকৃত বাসটিও পুলিশ হেফাজতে দেওয়া হয়েছে বলে তিনি জানান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD