1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বুড়িচংয়ে নিখোঁজের ৫ দিন পর সেফটি ট্যাংক থেকে প্রবাসীর স্ত্রীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

বুড়িচংয়ে নিখোঁজের ৫ দিন পর সেফটি ট্যাংক থেকে প্রবাসীর স্ত্রীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ২৩১ বার পঠিত

নেকবর হোসেন

কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর দক্ষিণগ্রাম এলাকায় নিখোঁজের পাঁচ দিন পর টয়লেটের সেপটিক ট্যাংক থেকে বস্তাবন্দি অবস্থায় ফেরদৌসী বেগম নয়ন (৫০) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (১ জুলাই) সকাল ৮টার দিকে স্থানীয়রা টয়লেটের সেপটিক ট্যাংকে বস্তাবন্দি মরদেহের সন্ধান পেয়ে বুড়িচং থানা পুলিশকে খবর দেন। পরে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। বিষয়টি বেলা ১১টার দিকে নিশ্চিত করেন বুড়িচং থানার ওসি মোহাম্মদ আজিজুল হক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজাপুর ইউনিয়নের দক্ষিণ গ্রামের দক্ষিণ পাড়ার সৌদি প্রবাসী শামসুল হক আলমের স্ত্রী ফেরদৌসী বেগম নয়ন গত শুক্রবার (২৭ জুন) সকাল ১০টার পর থেকে নিখোঁজ ছিলেন। এর পর থেকে পরিবারের সদস্যরা ও এলাকাবাসী তাকে খুঁজে বেড়ালেও কোনো সন্ধান মেলেনি। পাঁচ দিন পর তার মরদেহ সেপটিক ট্যাংকে বস্তায় ভরা অবস্থায় পাওয়া গেলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
নিহতের ছেলে ইকরামুলসহ স্থানীয়দের অভিযোগ করেন, ফেরদৌসী বেগমকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ সেপটিক ট্যাংকে ফেলে রাখা হয়েছে।
এ ঘটনায় পারিবারিক বিরোধের সূত্র ধরেই হত্যাকাণ্ডের কারণ থাকতে পারে বলে তাদের ধারণা। ঘটনাস্থল থেকে নিহতের দেবর আলমগীর হোসেন ও প্রবাসী জাহাঙ্গীরের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
বুড়িচং থানার ওসি মোহাম্মদ আজিজুল হক বলেন, দক্ষিণগ্রাম থেকে ফেরদৌসী বেগম নামের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য প্রেরণের প্রস্তুতি চলছে। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত আছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD