1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বুড়িচং উত্তরগ্ৰাম আঞ্জুমানে হাছানীয়া দরবার শরীফের উদ্যোগে শোহাদায়ে কারবালার স্মরণে পাঁচ দিনব্যাপী মাহফিলের সমাপনী - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

বুড়িচং উত্তরগ্ৰাম আঞ্জুমানে হাছানীয়া দরবার শরীফের উদ্যোগে শোহাদায়ে কারবালার স্মরণে পাঁচ দিনব্যাপী মাহফিলের সমাপনী

  • প্রকাশিতঃ বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ২১২ বার পঠিত

গাজী জাহাঙ্গীর আলম জাবির, বুড়িচং:

কুমিল্লার বুড়িচং উপজেলার উত্তরগ্ৰাম আঞ্জুমানে হাছানীয়া দরবার শরীফের উদ্যোগে পবিত্র আশুরা,পাক পাজ্ঞাতান (আ:), আহলে বাইয়াত ও শোহাদায়ে কারবালার স্মরণে ১১ তম মাহফিল সম্পন্ন হয়েছে।
৯ জুলাই (বুধবার) বাদ যোহর পাঁচ দিনব্যাপী মাহফিলের সমাপনী দিবসে সভাপতিত্ব করেন এবং আখেরি মোনাজাত পরিচালনা করেন দরবার শরীফের পীর মুফতি ছৈয়্যদ আবু বকর ছিদ্দিকী নোমানী আল হাসানী (মা:জি:আ:)।

শাহজাদা মাওলানা ছৈয়্যদ ওমর ফারুক নোমানী আল হাসানীর সঞ্চালনায় সমাপনী মাহফিলে বক্তব্য রাখেন, ভারতের ত্রিপুরা থেকে আগত প্রবীন আলেমেদ্বীন মাওঃ আব্দুস ছাত্তার নূরী, সাংবাদিক ও কলামিস্ট গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির,

শাহজাদা মুফতি ছৈয়্যদ ছাবের আহমদ নোমানী আল হাসানী,শাহজাদা মুফতি হাফেজ কারী ছৈয়্যদ আলাউদ্দিন নোমানী আযহারী আল হাসানী, মোঃ জসিম উদ্দিন মাষ্টার ও হাফেজ মোঃ মোশাররফ হোসেন।
পাঁচ দিনব্যাপী মাহফিলের প্রথম দিবসে বক্তব্য রাখেন, আলহাজ্ব মাওলানা মোঃ হাছান সিরাজী, দ্বিতীয়ত দিবসে বক্তব্য রাখেন, মাওলানা নেছার আহমদ, চাঁদপুর, তৃতীয় দিবসে বক্তব্য রাখেন, মাওলানা মোঃ সোলাইমান আল কাদরী, চতুর্থ দিবসে মাওঃ মোঃ আব্দুছ ছাত্তার নূরী,ভারত এবং পঞ্চম দিবসে মুফতি মাওলানা হাফেজ আলাউদ্দিন আযহারী,আল হাসানী।

আঞ্জুমানে জমিয়তে আহলে সুন্নাত ওলামা কমিটি ও দরবার শরীফের নিজস্ব স্বেচ্ছাসেবীদের সহযোগিতায় পবিত্র আশুরা,পাক পাজ্ঞাতান (আ:) ,আহলে বাইয়াত ও শোহাদায়ে কারবালার স্মরণে পাঁচ দিনব্যাপী মাহফিলটি গত ৫ জুলাই শুরু হয়ে ৯ জুলাই বুধবার ১১ তম মাহফিলটি বাদ যোহর দোয়া, মিলাদ, মোনাজাত ও তাবারুক বিতরণের মধ্যদিয়ে সমাপ্ত হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD