1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লা শিক্ষাবোর্ডে পাসের হার ৬৩ দশমিক ৬০, জিপিএ ৫ পেয়েছে ৯৯০২ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লা শিক্ষাবোর্ডে পাসের হার ৬৩ দশমিক ৬০, জিপিএ ৫ পেয়েছে ৯৯০২

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ২৬৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা শিক্ষাবোর্ডের এবারের এসএসসি পরীক্ষার ফলে এবার ধস নেমেছে। গতবারের চেয়ে পাসের হার কমেছে ১৫ দশমিক ৬৩। জিপিএ ৫ কমেছে ২১৯৮ টি।

তবে পাসের হার ও জিপিএ ৫ এগিয়ে মেয়েরা। শতভাগ পাস করেছে ২২ টি শিক্ষা প্রতিষ্ঠান। একজনও পাস করেনি অর্থাৎ পাসের হার শূন্য এমন প্রতিষ্ঠান একটি। ওই স্কুল কুমিল্লার নাঙ্গলকোটের ইসলামপুর উচ্চবিদ্যালয়। ওই বিদ্যালয়ের ৩২ জনের সবাই ফেল করেছে।

আজ বৃহস্পতিবার বেলা দুইটায় বোর্ডের চেয়ারম্যান মো. শামছুল ইসলাম ফল ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন সচিব অধ্যাপক খোন্দকার ছাদেকুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক রুনা নাছরীন, উপপরীক্ষা নিয়ন্ত্রক ( মাধ্যমিক) মো কবির উদ্দিন আহমেদ, উপপরীক্ষা নিয়ন্ত্রক কাজী আপন তিবরানী, হিসাব ও নিরীক্ষা শাখার উপপরিচালক মো শাহজাহান ও উপসচিব মাসুম মিল্লাত।

এ বছর পরীক্ষা দেয় ১ লাখ ৬৭ হাজার ৫৭২ জন। পাস করেছে ১ লাখ ৬ হাজার ৫৮১ জন। পাসের হার ৬৩ দশমিক ৬০। মেয়েদের পাসের হার ৬৪ দশমিক ২৬, ছেলেদের পাসের হার ৬২ দশমিক ৬৯। মেয়েরা জিপিএ ৫ পেয়েছে ৫ হাজার ৪৯৫ জন। ছেলেরা ৪ হাজার ৪০৭ জন।

বিজ্ঞানে পাসের হার ৮৮ দশমিক শূন্য ১। মানবিকে ৪৬ দশমিক ৭৭ ও ব্যবসায় শিক্ষা শাখায় ৫৩ দশমিক ৯২ জন।

গতবার পাসের হার ছিল ৭৯ দশমিক ২৩। জিপিএ ৫ ছিল ১২ হাজার ১০০ জন।

চেযারম্যান বলেন, গণিতে খারাপ করার কারণে ফল বিপর্যয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD