1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লার বুড়িচংয়ে মুদিদোকানে অভিযানে টিসিবির ১ হাজার ৪৪২ লিটার তেল জব্দ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লার বুড়িচংয়ে মুদিদোকানে অভিযানে টিসিবির ১ হাজার ৪৪২ লিটার তেল জব্দ

  • প্রকাশিতঃ বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ২৩৮ বার পঠিত

 

নেকবর হোসেন

কুমিল্লার বুড়িচংয়ে একটি মুদিদোকানে অভিযান চালিয়ে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ১ হাজার ৪৪২ লিটার সয়াবিন তেল জব্দ করেছে প্রশাসন। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার মোকাম ইউনিয়নের আবিদপুর বাজারে কাউসার নামের এক ব্যবসায়ীর দোকানে এই অভিযান চালানো হয়। আজ বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হোসেন।
ইউএনও জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দোকান থেকে টিসিবির পণ্য মজুত ও বিক্রির জন্য সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। পরে সেখানে তল্লাশি চালিয়ে মোট ৭৯ কার্টনে থাকা ১ হাজার ৪৪২ লিটার টিসিবির সয়াবিন তেল জব্দ করা হয়। এসব তেলের বাজারমূল্য ১ লাখ ৪২ হাজার ২০০ টাকা।
ব্যবসায়ী কাউসার দাবি করেন, তিনি কুমিল্লা আদর্শ সদর উপজেলার একটি বাজার থেকে এসব তেল কিনে বিক্রির জন্য দোকানে রেখেছিলেন।
অভিযানে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে তাঁকে ২ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দ করা হয় তেলগুলো।
ইউএনও তানভীর হোসেন বলেন, টিসিবির এসব তেল কোনো ডিলারের কাছ থেকে এসেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে যথাযথভাবে জব্দ করা তেল বিতরণ করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD