1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দাউদকান্দিতে এমপি'র ঐচ্ছিক তহবিল থেকে অনুদান বিতরণ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

দাউদকান্দিতে এমপি’র ঐচ্ছিক তহবিল থেকে অনুদান বিতরণ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ৩৬৩ বার পঠিত

শামীম রায়হান॥

অসহায় দুস্থ ও কর্মহীন মানুষ মাঝে অনুদান বিতরণ করা হয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া’র ঐচ্ছিক তহবিল থেকে ৪১ জন উপকারভোগী মানুষকে ২লাখ ৫০ হাজার টাকা অনুদান বিতরণ করা হয়েছে।

উপজেলা সভাকক্ষে মঙ্গলবার ( ৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধান অতিথি হিসেবে এ অর্থ বিতরণ করেন, মেজর জেনারেল(অব.) সুবিদ আলী ভূঁইয়া এমপি৷

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিনুল হাসানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন— উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আহসান হাবীব চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার, ভাইস চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন, মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাম্মেল হক পিপিএম, পৌর প্যানেল মেয়র রকিবউদ্দীন রকিব, সাবেক কাউন্সিলর ইয়াসমিন বেগম, উপজেলা ছাত্র লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বাবু ও উপজেলা মহিলা যুবলীগের সাধারণ সম্পাদক শিউলি আক্তার প্রমুখ

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD