1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লা নগরীতে ফুটপাত ও যানজটমুক্ত করতে উচ্ছেদ অভিযান - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

কুমিল্লা নগরীতে ফুটপাত ও যানজটমুক্ত করতে উচ্ছেদ অভিযান

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ২৩৬ বার পঠিত

নেকবর হোসেন

নগরীর ফুটপাত দখলমুক্ত করা এবং যানজট নিরসনে কুমিল্লা সিটি কর্পোরেশন আবারও উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে।

আজ মঙ্গলবার (১ জুলাই) দুপুর থেকে শুরু হওয়া এই অভিযানে কুমিল্লা সিটি কর্পোরেশনের সাথে জেলা প্রশাসন, সেনাবাহিনী এবং পুলিশও অংশ নেয়।

এই অভিযানের নেতৃত্বে ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন। তার সঙ্গে ছিলেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শহিদুল ইসলাম এবং সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী আবু সায়েম মজুমদার।

নগরীর গুরুত্বপূর্ণ এলাকা কান্দিরপাড়, রামঘাট, মনোহরপুর এবং রাজগঞ্জ-এ এই অভিযান চালানো হয়। অভিযানে প্রায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এছাড়াও, ফুটপাত ও সড়কে রাখা বিভিন্ন নির্মাণ সামগ্রী অপসারণ করা হয় এবং অবৈধভাবে নেওয়া বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।
কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন জানান, ুজনসাধারণের চলাচল নির্বিঘ্ন করতে এবং নগরীর সৌন্দর্য রক্ষায় এই ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD