1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

কুমিল্লায় মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ২১৬ বার পঠিত

নেকবর হোসেন

কুমিল্লায় মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন”পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লায় শুরু হয়েছে মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৫। জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের উদ্যোগে কুমিল্লা টাউন হল মাঠে আয়োজিত এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয় কুমিল্লা ক্লাব হলরুমে।

বৃহস্পতিবার সকালে কান্দিরপাড় এলাকা থেকে এক বর্ণাঢ্য র‌্যালি শেষে অতিথিরা ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার শুভ সূচনা করেন। পরে অতিথিরা মেলার স্টলসমূহ পরিদর্শন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা বিভাগীয় বন কর্মকর্তা জি এম মোহাম্মদ কবির। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া।
কুমিল্লায় মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধনপ্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ুআগামীর বাসযোগ্য পৃথিবী গড়তে বনায়নের বিকল্প নেই। প্রতিটি নাগরিককে অন্তত দুটি গাছ লাগাতে হবে। কোনো পরিত্যক্ত জায়গা যেন অনাবাদী না থাকে সে বিষয়ে সচেতন থাকতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শামীম কুদ্দুস ভূঁইয়া, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক আনোয়ারুল ইসলাম জুয়েল এবং কুমিল্লা সামাজিক বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা দিলীপ কুমার দাস।
বৃক্ষমেলায় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পুরো জুলাই মাস জুড়ে চলবে এ মেলা। এতে জেলার বিভিন্ন নার্সারি তাদের উৎপাদিত ফলজ, বনজ, ঔষধি ও সৌন্দর্যবর্ধক গাছের চারা প্রদর্শন ও বিক্রির সুযোগ পাচ্ছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD