1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় হত্যা মামলার ২ আসামী গ্রেফতার - Dainik Cumilla
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

কুমিল্লায় হত্যা মামলার ২ আসামী গ্রেফতার

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৯৬ বার পঠিত

নেকবর হোসেন:

কুমিল্লায় শাসনগাছা এলাকা হতে ইব্রাহীম হাসান ইবু (২৩) হত্যা মামলার ২ আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব -১১, সিপিসি-২। গত ২২ সেপ্টেম্বর বিকালে কোতয়ালী মডেল থানাধীন আড়াইওড়া ভোলানগর এলাকা হতে পুলিশ একটি অর্ধগলিত লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের স্ত্রী মোসাঃ মরিয়ম আক্তার (২১) বাদী হয়ে ৪ জন আসামীসহ অজ্ঞাতনামা ৩/৪ জনের বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন। এই ঘটনার পরপরই র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা ছায়াতদন্ত শুরু করে ও হত্যা মামলার আসামীদের গ্রেফতারের লক্ষ্যে তৎপরতা শুরু করে। গত ২৬ সেপ্টেম্বর ভোর রাতে র‌্যাব-১১, সিপিসি-২, একটি বিশেষ দল এই হত্যা মামলার ২ নং ও ৩ নং আসামীকে শাসনগাছা এলাকা হতে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীরা হলো: রশিদ মিয়া ছেলে রানা (২৩) ফজলু মিয়া ছেলে মোঃ রমজান(৩৫),,উভয় সাং-চম্পকনগর (সাতরা), থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লা কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD