1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন - Dainik Cumilla
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন

  • প্রকাশিতঃ রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ০ বার পঠিত

 

নেকবর হোসেন

কুমিল্লা সিটি করপোরেশনের উদ্যোগে নগরীর যানজট নিয়ন্ত্রণ ও জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে টমসমব্রিজ এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়ে শতাধিক অবৈধ স্থাপনা অপসারণ করা হয়েছে।
রোববার বিকালে নগরীর টমসমব্রিজ এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনার সময় টমসমব্রিজ থেকে কোটবাড়ি বিশ্বরোড সড়কের ওপর গড়ে ওঠা কাঁচাবাজারও উচ্ছেদ করা হয়।
সিটি করপোরেশন প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেছেন, “নগরীতে যানজট কমানো ও জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং জলাবদ্ধতা নিরসনে এ ধরনের উচ্ছেদ অভিযান ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।
কুমিল্লা সিটি করপোরেশন থেকে পাওয়া তথ্য অনুযায়ী, প্রধান সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনার কারণে দীর্ঘদিন ধরে টমসমব্রিজ এলাকায় তীব্র যানজট হচ্ছিল। এতে নগরবাসীর পাশাপাশি বিভিন্ন প্রয়োজনে শহরে আসা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের চলাচলে বিঘ্ন ঘটছিল এবং মূল্যবান সময় নষ্ট হচ্ছিল।
এ অবস্থায় কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেনের তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

সিটি করপোরেশন প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলছেন, “যে কোনো স্থাপনা উচ্ছেদের আগে নিয়ম অনুযায়ী সংশ্লিষ্টদের নোটিশ দিয়ে জানানো হয়। যারা সেই নোটিশ মানেন না তাদেরই পরবর্তীতে সিটি কর্পোরেশন উচ্ছেদ করে। সড়কের ওপর যত অবৈধ স্থাপনা থাকবে, সবগুলোই আইনানুগভাবে অপসারণ করা হবে।”
অভিযানে কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মামুন এবং কুমিল্লা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা (ইউএনও) সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD