1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় ১০৮ বস্তা আলু জব্দের পর ৩৫ টাকায় বিক্রি - Dainik Cumilla
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

কুমিল্লায় ১০৮ বস্তা আলু জব্দের পর ৩৫ টাকায় বিক্রি

  • প্রকাশিতঃ শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩১০ বার পঠিত

নেকবর হোসেন:

কুমিল্লায় অভিযান চালিয়ে ১০৮ বস্তা আলু জব্দ করে সরকার নির্ধারিত দাম ৩৫ টাকা দরে বিক্রি করেছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা। এ সময় অনিয়মের অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে শহরের চকবাজারে অভিযান পরিচালনা করেন কুমিল্লা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম।
সহকারী পরিচালক আছাদুল ইসলাম বলেন, কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে চকবাজারে পাইকারদের বেচাকেনা মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় তাদের মজুত, বিক্রয় রশিদ যাচাই করা হয়। মেসার্স অরবিন্দ এন্টারপ্রাইজের বিলে বগুড়া ও চাপাইনবাবগঞ্জ এলাকার রশিদ নকল করা হচ্ছিল। পরে গোডাউন তল্লাশি করে ১০৮ বস্তা আলু জব্দ করা হয়। জব্দ করা আলু ৩৫ টাকা কেজি দরে বিক্রি করা হয়।
অভিযানে স্যানিটারি ইন্সপেক্টর ইসরাইল মোশারফ হোসেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD