1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বর্ণাঢ্য আয়োজন মধ্য দিয়ে কুমিল্লার ঐতিহ্যবাহী নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১৫০ বছর পূর্তি উৎসব - Dainik Cumilla
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

বর্ণাঢ্য আয়োজন মধ্য দিয়ে কুমিল্লার ঐতিহ্যবাহী নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১৫০ বছর পূর্তি উৎসব

  • প্রকাশিতঃ শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩০৪ বার পঠিত

নেকবর হোসেন:

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১৫০ বছর পূর্তি (সার্ধশত বার্ষিকী উৎসব) পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে সকালে টাউন হল মাঠ থেকে বিশাল আনন্দ র‌্যালি বের হয়। র‌্যালির উদ্বোধন করেন কুমিল্লা সদর আসনের এমপি ও মহানগর আওয়ামী লীগের সভাপতি হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার। এসময় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যারোমা দত্ত, সংরক্ষিত নারী আসনের এমপি ও জাতীয় সংসদের প্যানেল স্পীকার আঞ্জুম সুলতানা সীমা, স্কুলের প্রধান শিক্ষক রাশেদা আক্তার, নবাব ফয়জুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের ১৫০ বছর পূর্তি উৎসবের আয়োজক পর্ষদের যুগ্ম আহবায়ক দিলনাশিন মহসিন ও আয়োজক পর্ষদের সদস সচিব ফাহমিদা জেবিনসহ স্কুলের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিগণ উপস্থিত ছিলেন।
নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১৫০ বছর পূর্তি উপলক্ষ্যে সকাল ৯টায় টাউন হল মাঠ থেকে আনন্দ র‌্যালি বের হয়ে স্কুল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। রংবেরংয়ের সাজে সজ্জিত হয়ে স্কুলের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা র‌্যালিতে অংশগ্রহণ করেন। পরে সেখানে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিবসটি ঘিরে উৎসবের উপলক্ষ তৈরি হয় স্কুল প্রাঙ্গণে।
সার্ধশত বার্ষিকী উৎসবে অংশ নিয়ে স্কুলের ’৬৬ ব্যাচের শিক্ষার্থী ও সংরক্ষিত নারী আসনের এমপি অ্যারোমা দত্ত বলেন, কী যে আনন্দ হচ্ছে তা ভাষায় প্রকাশ করা যাবে না। নবীন-প্রবীণের মিলন মেলায় এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়েছে।ফয়জুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের ১৫০ বছর পূর্তিতে বর্ণাঢ্য উৎসব আয়োজক পর্ষদের যুগ্ম আহবায়ক দিলনাশিন মহসিন বলেন, আমাদের প্রায় ৬ মাসেরও বেশি সময়ের প্রচেষ্টার ফল আজকের এই সফল আয়োজন। এ আয়োজনের দেশের নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা স্কুলের প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নিয়েছেন, দেখে ভালো লাগছে। আমাদের পরিশ্রম সার্থক হয়েছে।
স্কুলের প্রাক্তন শিক্ষার্থী এবং কুমিল্লা সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ সৈয়দা বিলকিস আরা বেগম বলেন, ফয়জুন্নেছা স্কুলের এই আয়োজনে এসে নবীন-প্রবীনের মিলন মেলা দেখে খুব ভালো লাগছে। স্কুল জীবনের স্মৃতি মনে পড়ছে। আমরা সবাই যেনো শৈশবে ফিরে গেছি।
স্কুলের প্রাক্তন শিক্ষার্থী এবং কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষক জুবায়দা নূর খান বলেন, এই আয়োজনে অংশ নিতে পারার আনন্দ এক কথায় অসাধারণ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD