1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
নাঙ্গলকোটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপির কেন্দ্রীয় নেতা মোবাশ্বের আলম ভূঁইয়া - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

নাঙ্গলকোটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপির কেন্দ্রীয় নেতা মোবাশ্বের আলম ভূঁইয়া

  • প্রকাশিতঃ রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ২১৯ বার পঠিত

নাঙ্গলকোট প্রতিনিধি: কুমিল্লার নাঙ্গলকোটের জোড্ডা পূর্ব ইউনিয়নের পানকরা গ্রামে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত আবুল হাসেমের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়া। শনিবার দুপুরে মোবাশ্বের আলম ভূঁইয়া আগুনে ভস্মীভূত বাড়িঘর পরিদর্শন করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারকে শান্তনা ও সহানুভূতি প্রকাশ করেন এবং নগদ অর্থ ও খাদ্য সহায়তা প্রদান করেন। গত বৃহস্পতিবার রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শন কালে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক আব্দুর মমিন, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা মির্জা জয়নাল আবেদীন হিরন, জোড্ডা পূর্ব ইউনিয়ন বিএনপি সভাপতি জালাল আহমেদ, বিএনপি নেতা ভুলু মজুমদার, ইউনিয়ন যুবদল আহ্বায়ক মন্নান মহাজন, সদস্য সচিব ইয়াকুব আলী খোকন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মন্জু, জোড্ডা পশ্চিম ইউনিয়ন যুবদল আহ্বায়ক শাখাওয়াত হোসেন সুজন, সদস্য সচিব রবিউল হোসেন, সার্বিক সহযোগিতা করেন জোড্ডা পূর্ব ইউনিয়ন যুবদল সদস্য হেলাল উদ্দিন। এছাড়াও জোড্ডা পূর্ব, জোড্ডা পশ্চিম ইউনিয়ন যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD