1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে উপজেলা কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশন’র সাধারণ সভা অনুষ্ঠিত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

চৌদ্দগ্রামে উপজেলা কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশন’র সাধারণ সভা অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ৩২৮ বার পঠিত

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলা কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশন এর সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অ্যাসোসিয়েশনের অগ্রগতির লক্ষ্যে নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন, অ্যাসোসিয়েশনের উদ্যোগে বেসরকারি বৃত্তি পরীক্ষা-২০২৫ বাস্তবায়ন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা পেশ করেন উপস্থিত নেতৃবৃন্দ সহ বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানগণ।

বৃহস্পতিবার (০২ অক্টোবর) সকালে চৌদ্দগ্রাম বাজারস্থ অ্যাসোসিয়েশনের অস্থায়ী কার্যালয় চৌদ্দগ্রাম প্রি-ক্যাডেট স্কুল হলরুমে এ উপলক্ষে আয়োজিত সভায় চৌদ্দগ্রাম উপজেলা কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশন এর নবগঠিত আহবায়ক কমিটির আহবায়ক মো. আমির হোসাইন এর সভাপতিত্বে ও সদস্য সচিব সাংবাদিক মুহা. ফখরুদ্দীন ইমন এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন অ্যসোসিয়েশনের যুগ্ম আহবায়ক কাজী এমদাদুল হক মাছুম, মো. সফিকুল ইসলাম, মো. শাহজাহান, মো. ওয়াসিম উদ্দিন, সদস্য মাওলানা মো. আরিফ বিল্লাহ, মো. আবুল খায়ের, মো. ফখরুল আলম, মো. খোকন মজুমদার, মো. আলমগীর হোসেন, মো. সাইফুল ইসলাম, ইমামুল মজুমদার প্রমুখ।

এ সময় অ্যাসোসিয়েশনের সদস্য মো. হুমায়ুন কবির, মো. নাসির উদ্দিন, মো. আব্দুর রহিম, মো. ফরহাদ উদ্দিন, মোসা. তাহমিনা আক্তার, মো. আনোয়ার হোসেন, মোসা. সাজেদা আক্তার, মোসা. উম্মে সালমা, মো. নঈম উদ্দিন, মো. নাঈম উদ্দিন, মো. ইউছুফ, মাওলানা মুহা. হাসান সহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD