1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় মানবিক কুমিল্লার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প: সাড়ে আট হাজার মানুষ পেলেন স্বাস্থ্যসেবা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লায় মানবিক কুমিল্লার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প: সাড়ে আট হাজার মানুষ পেলেন স্বাস্থ্যসেবা

  • প্রকাশিতঃ রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ১৮৯ বার পঠিত

নেকবর হোসেন

মানবিক কুমিল্লার আয়োজনে কুমিল্লা নগরীর ২৭ নম্বর ওয়ার্ডের চৌয়ারা সরকারি প্রাথমিক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো দিনব্যাপী এক বিশাল ফ্রি মেডিকেল ক্যাম্প। শনিবার আয়োজিত এই কর্মসূচিতে প্রায় সাড়ে আট হাজার মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন।এই ক্যাম্পে স্বাস্থ্যসেবা ছাড়াও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবিক কুমিল্লার প্রতিষ্ঠাতা এবং কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারি আবু।তিনি বলেন, “চিকিৎসা সেবা এখন অনেক সাধারণ মানুষের নাগালের বাইরে। তাই আমরা নিম্ন আয়ের মানুষের জন্য ধারাবাহিকভাবে এই ধরনের মেডিকেল ক্যাম্প আয়োজন করছি। ইতোমধ্যে ১৭টি ওয়ার্ডে ক্যাম্প সম্পন্ন হয়েছে, সব ওয়ার্ডেই ফলোআপের পরিকল্পনা রয়েছে।”
ক্যাম্পে চিকিৎসা সেবায় নেতৃত্ব দেন ড্যাব কুমিল্লার সভাপতি ডা. মিনহাজ তারেক, সাধারণ সম্পাদক ডা. সফিকুর রহমান, মহানগর বিপিএমপি সাধারণ সম্পাদক ডা. রাসেল আহমেদ চৌধুরী, অর্থোপেডিক্স সার্জন ডা. আফতাব উদ্দিন, ডা. প্রিয়ম চক্রবর্তী, ডা. মোস্তাফিজ জিতু, ডা. মুকিত ও ডা. তুহিন।

এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মানবিক কুমিল্লা ভবিষ্যতে কুমিল্লা মহানগরীর সকল ২৭টি ওয়ার্ডেই এমন মেডিকেল ক্যাম্প পরিচালনার পরিকল্পনা গ্রহণ করেছে। আয়োজকরা জানান, যেসব রোগীর ফলোআপ প্রয়োজন হবে, তাদের জন্য পুনরায় চিকিৎসা ব্যবস্থা রাখা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD